সার্ভার জটিলতায় ১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি। সংস্কার কাজের জন্য সার্ভার জটিলতা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ পরিস্থিতি ছিল।সংশ্লিষ্টরা জানিয়েছেন, সান্টিং পাওয়ারের সমস্যার কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। এতে যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি। লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর ছাড়ার সময় ছিল সকাল ৮টা ৩০ মিনিট। অথচ ট্রেনটি স্টেশনে আসে বেলা ১১টার দিকে। যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে রংপুর এক্সপ্রেস। শিডিউল বিপর্যয়ে পড়েছে জয়ন্তীকা, কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ বেশকয়েকটি ট্রেন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রির সার্ভার। এ সময় টিকিট কাটতে না পেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আর শিডিউল বিপর্যয়ের পেছনে সান্টিং পাওয়ারের সমস্যর কথা বলছে রেল কতৃপক্ষ।কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন এসব বিষয় নিশ্চিত করেছেন। জানা গেছে, শনিবার পথে অতিরিক্ত ভিড়ের শঙ্কায় ছুটি একদিন হাতে রেখেই ফিরছেন বেশিরভাগ যাত্রী। তবে এবারের ঈদ যাত্রা নিয়ে স্বস্তি ছিল সবার চোখেমুখে। ফিরতিযাত্রা নিয়েও ছিল না তেমন অভিযোগ।শুক্রবার সারাদিন আন্তনগর ও কমিউটার মিলে প্রায় ৭০ জোড়া ট্রেন যাতায়াত করবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাইব্যুনালের ২২ মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাইব্যুনালের ২২ মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার Read more

রোনালদোর জোড়া গোলে পিছিয়ে পড়া আল নাসরের দারুণ জয়
রোনালদোর জোড়া গোলে পিছিয়ে পড়া আল নাসরের দারুণ জয়

সৌদি প্রো লিগে ফের জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচেই জোড়া গোল করেছিলেন পর্তুগিজ এই মহাতারকা। এবারও ব্যতিক্রম হয়নি। শনিবার (১২ Read more

মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন
মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোঁড়া ছড়াগুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন। অপর চোখেও ঝাপসা দেখছিলেন Read more

আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও চারজন যাত্রী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন