ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন।ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে এই যৌথ অভিযান পরিচালিত হয়।বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল পর্যন্ত নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারা লঙ্গন করার অপরাধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় করিম গ্রুপের গোল্ডেন লাইন পরিবহনের টিকিট কাউন্টারে ৫ হাজার টাকা এবং একই আপরাধে লাবিবা ক্লাসিক পরিবহনের কাউন্টারে ৫ হাজার টাকা, হানিফ পরিবহনের টিকিট কাউন্টারে ৩ হাজার টাকা। মোট তিনটি টিকিট কাউন্টারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। এসময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বরিশাল বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা উপস্থিত ছিলেন।ম্যাজিস্ট্রেট জানান, ঈদ উপলক্ষে বা কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, তা যাচাই-বাছাইয়ের জন্য আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বরিশালের বাস কাউন্টারগুলোতে বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়।অভিযানে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।অন্যদিকে জেলার ঢাকা- বরিশাল মহাসড়কে গৌরনদীতেও ফিটনেস বিহীন বাসের ও টিকিট কাউন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’
মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে দেয়াল ভাঙার অভিযোগে আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানসহ ছয়জনের বিরুদ্ধে Read more

বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল
বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে পাঠানো আর্থিক এবং সার্বিক সহযোগিতার জন্য এক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি দিয়েছে Read more

বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। বিগ ব্যাশ লিগে দুটি ম্যাচ রয়েছে দিনে। রাতে লা লিগার ম্যাচ।ক্রিকেটবিগ ব্যাশ লিগব্রিসবেন হিট-সিডনি থান্ডারসকাল Read more

দেশের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’
দেশের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’

দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাড়ার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও Read more

যুক্তরাষ্ট্র-ইইউ শুল্ক চুক্তি, ১৫ শতাংশে দফারফা
যুক্তরাষ্ট্র-ইইউ শুল্ক চুক্তি, ১৫ শতাংশে দফারফা

কয়েক মাসব্যাপী অচলাবস্থার পর অবশেষে ইউরোপের সকল পণ্যে ১৫ শতাংশ শুল্ক ধার্য করে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন বিশ্বের দুই প্রধান Read more

রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু
রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন।ডিপ্লোম্যাটিক সূত্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন