ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’-এ শিক্ষার্থীদের মাঝে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা বিতরণের অভিযোগে সহকারী শিক্ষক গোলাপী বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে সদর উপজেলার ৯৩ নম্বর শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, ২৫ এপ্রিল স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অপরিপক্ব ও খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করেন সংশ্লিষ্ট শিক্ষিকা। পরদিন তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।প্রশাসনের মতে, এ ঘটনায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে ২৮ এপ্রিল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, স্কুল ফিডিংয়ের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের মানহীন খাদ্য সরবরাহের বিষয়টি অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে তিনি বলেন, স্কুল ফিডিংয়ে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা থেকে সিলেকশন করা হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর
ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বেড়ে গেছে অস্ত্রধারী মাদক কারবারিদের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার Read more

‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’
‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ Read more

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা Read more

গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু
গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যজুড়ে গত দু’দিনের প্রবল বর্ষণে আহত হয়েছেন আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন