দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করেছে সরকার। শিক্ষার্থীদের আরাম, ব্যবহারিক সুবিধা ও একরূপতা নিশ্চিত করতে মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস নির্ধারণ করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে এসব ইউনিফর্ম বিনামূল্যে বিতরণ করা হবে। প্রকল্পটির সফলতা মূল্যায়ন করে পরবর্তীতে সারাদেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদান দিতে সম্মত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আরও জানানো হয়, শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, ব্যাগ ও জুতা সরবরাহে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও সমান সুযোগভিত্তিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলার আমদানি, কমেছে দাম
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলার আমদানি, কমেছে দাম

কোরবানি ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলা জাতীয় পণ্যের আমদানি। এর ফলে হিলির বাজারে কমতে শুরু করেছে মসলার Read more

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া Read more

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন Read more

চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১
চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় লোহার হাতুড়ির আঘাতে মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। বুধবার (৫ Read more

শিল্পকারখানা ছুটি ও শিলাবৃষ্টিতে বিপত্তি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
শিল্পকারখানা ছুটি ও শিলাবৃষ্টিতে বিপত্তি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর ও আশুলিয়া এলাকার শিল্পকারখানাগুলো একযোগে ছুটি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (১৮ Read more

যশোরে বছরের শুরুতে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা
যশোরে বছরের শুরুতে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা

যশোরে প্রাথমিকের সব বই এলেও মাধ্যমিকের বই এসেছে অর্ধেকেরও কম। প্রাপ্তির হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ। রাত পোহালেই শিক্ষার্থীদের মাঝে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন