কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার আরপিও অবদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন দেয়ালের পাশে ঝোপঝাড়ে অভিযান চালানো হয়।এ সময় কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়। পরে তা খুলে দেখা যায়, সেখানে থানা থেকে লুট হওয়া একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ রয়েছে।র‍্যাব-১১ আরও জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম শেষে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রবিবার (১৮ Read more

প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য
প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য

মোংলা পোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা Read more

রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১

রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।শনিবার (২৩ আগস্ট) দুপুর Read more

আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৬ শিক্ষক
আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৬ শিক্ষক

রাজধানীতে ৩ দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। চলমান এই কর্মসূচিতে এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং Read more

নিষেধাজ্ঞার আগ মুহূর্তে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া
নিষেধাজ্ঞার আগ মুহূর্তে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া

সারাদেশে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর রাত ১২টা থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হতে Read more

ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি
ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন