কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, মাইক্রোবাসের যাত্রীরা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রবীন্দ্রনাথ স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন: উপাচার্য জাহাঙ্গীর
রবীন্দ্রনাথ স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন: উপাচার্য জাহাঙ্গীর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। মঙ্গলবার (১৩ মে) Read more

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির Read more

ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করে ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন সবচেয়ে Read more

ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া রাশিয়ার
ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া রাশিয়ার

ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরণের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (২৭ মে) এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন Read more

সেভিয়ার কাছে ধরাশায়ী বার্সেলোনা
সেভিয়ার কাছে ধরাশায়ী বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার কাছে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু সেই সুযোগ নষ্ট করেছে হ্যান্সি ফ্লিকের Read more

দিল্লির বৈঠকে হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
দিল্লির বৈঠকে হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন