গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর সুরিচালা এলাকায় অনুমোদনহীনভাবে খোলা বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে সিনাবহ রোডের সুরিচালা এলাকার মনিরের হোন্ডা সার্ভিসিং সেন্টারে এ অভিযান চালানো হয়।গাজীপুর জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ী মোসাঃ সুরমা আক্তার (২৮)-কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।অভিযানকালে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১১৫ টাকা। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন বলে ভ্রাম্যমান আদালত জানায়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম. ফখরুল হোসাইন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি চলছিল। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা
ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা

চলমান তীব্র দাবদাহের মধ্যে মারাত্মক পানির সংকটে পড়েছে পশ্চিম এশিয়ার ইরান। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, Read more

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার (০২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার Read more

শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন
শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৩৭টি রপ্তানিকারক Read more

ভাতিজিকে শ্বাসরোধে হত্যার পর কানের দুল বিক্রি, স্বীকারোক্তি চাচির
ভাতিজিকে শ্বাসরোধে হত্যার পর কানের দুল বিক্রি, স্বীকারোক্তি চাচির

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামে জমি-জমার বিরোধের জেরে ছয় বছরের নিষ্পাপ শিশু তায়েবা খুন হয়েছে নিজের আপন Read more

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা!
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়ায় দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে অপর ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে Read more

ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে প্রধান শিক্ষক, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর
ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে প্রধান শিক্ষক, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিরুদ্ধে একাধিক পোস্ট দিয়ে ফেসে গেলেন এক প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে বিভাগীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন