জুলাই জাতীয় সনদকে অপ্রয়োজনীয় বলা নিয়ে জাতীয় সংসদে হইচই হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) মাগরিবের নামাজের বিরতির আগে এ ঘটনা ঘটে।এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিম একপর্যায়ে বিরোধীদলের উদ্দেশে বলেন, ‘এই সংসদের প্রথম দিন থেকেই আননেসেসারি (অপ্রয়োজনীয়) একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছে।’মঞ্জুরুল করিমের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বর্তমান সরকার গঠন হয়েছে জানিয়ে বলেন, ‘আজকে এই মহান সংসদে জুলাইকে অপ্রয়োজনীয় বলা হয়েছে…এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলা হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য…।’এসময় সংসদ সদস্যরা হইচই শুরু করেন। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা যা কিছু বলবেন স্পিকারকে উদ্দেশ করে বলবেন। সদস্যবৃন্দ এখানে তো বিভিন্ন দলের প্রতিনিধি। প্রত্যেকের কি একই অনুভব হতে পারে? গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা। সুতরাং এ বাকস্বাধীনতার সফলতা নিয়ে, বাকস্বাধীনতার কারণে যে যার বক্তব্য খোলাখুলিভাবে জাতীয় সংসদে প্রকাশ করতে পারেন।’তারপরও সংসদ সদস্যরা হইচই করতে থাকেন। তখন হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘যখন স্পিকার কথা বলেন, অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন নিজের আসনে। আমি যেটা বলতে চাই, সবারই বাকস্বাধীনতা আছে এবং যদি কোনো বক্তব্য আপনাদের পছন্দ না হয়, এরপরই তো আপনারা একজন বক্তব্য রাখবেন। এই বক্তব্যের বিরুদ্ধে আপনাদের মতামত প্রচার করতে পারেন। সুন্দর ও শালীনভাবে যে যার বক্তব্য জাতীয় সংসদে রাখবেন, এটাই আমরা আশা করি। অহেতুক একজন বক্তাকে কেউ বিরক্ত করবেন না। আপনার সুযোগ যখন আসবে, আপনি বক্তব্য সুবিধামতো দেবেন।’এরপর মাগরিবের নামাজের জন্য অধিবেশনে বিরতি দেওয়া হয়। বিরতির পরে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, তিনি সংসদ সদস্য মঞ্জুরুল করিমকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেছেন। ওই সদস্য বলেন, অপ্রয়োজনীয় বিতর্ক করা যাবে না। প্রয়োজন হলে এটি এক্সপাঞ্জ করে দেওয়ার কথা বলেন তিনি। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ
বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে। এ কারণে এক সময়ের খড়স্রোতা নদী ময়লা-আবর্জনা ও Read more

স্কুল-মাদ্রাসায় ঈদের ছুটি শুরু, কলেজ-প্রাথমিকে ৩ জুন
স্কুল-মাদ্রাসায় ঈদের ছুটি শুরু, কলেজ-প্রাথমিকে ৩ জুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান লম্বা ছুটিতে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির Read more

টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)

টরেন্টোয় চলছে কানাডিয়ান ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেড টুর্নামেন্টে আজ রয়েছে লন্ডন ডার্বি।টেনিসকানাডিয়ান ওপেনরাত ১০–৩০ মি., সনি স্পোর্টস Read more

আলোচনায় ঝালকাঠির মমতাজ ও জীবা
আলোচনায় ঝালকাঠির মমতাজ ও জীবা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে Read more

শেখ হাসিনাসহ ৩ জনের রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর
শেখ হাসিনাসহ ৩ জনের রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৩ Read more

তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, রাস্তায় গাড়িতেই মানুষের রাত্রিযাপন
তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, রাস্তায় গাড়িতেই মানুষের রাত্রিযাপন

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলের সড়কে সৃষ্ট হয়েছে দীর্ঘ যানজটের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন