নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) রবিবার আবেদনের প্রেক্ষিতে নারী ও শিশু আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।মামলার কাগজপত্রে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর নাম অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে তার পক্ষে আজ রবিবার দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন।আসামি পক্ষের আইনজীবী মোঃ শামীম হোসেন মামলার বরাত দিয়ে জানান, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় গত ৯ এপ্রিল পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, হামলা ও আহত করার অভিযোগ উঠে। পরে ১০ এপ্রিল এবিষয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়। মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে ওই এলাকার শাজাহান আলীর ছেলে মোঃ হুসেন নামে ৭ বছর বয়সী শিশুটির নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়। শিশুটির জন্মসনদে দেখা যায়, তার জন্ম ২৪ সেপ্টেম্বর ২০১৮ সালে। সে অনুযায়ী বর্তমানে তার বয়স সাত বছর।স্থানীয় সূত্রে জানা গেছে, মামলায় শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন বয়সের একটি শিশুকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো।আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় অভিযোগকারী পক্ষ অনেক সময় বিরোধের জেরে পরিবারের সদস্যদের একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনো শিশুর নাম যুক্ত হলে তদন্তে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা Read more

এশিয়া কাপ দল নিয়ে সন্তুষ্ট রাজিন সালেহ
এশিয়া কাপ দল নিয়ে সন্তুষ্ট রাজিন সালেহ

এশিয়া কাপের জন্য এরই মধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলে দীর্ঘ ৩ বছর Read more

ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি
ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য উদ্যোগ নিবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক বৈঠকের পর এ কথা Read more

ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ফাঁস
ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ফাঁস

বিশ্বকাপ বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান Read more

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল
বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার। বিএনপিকে ধ্বংস করে Read more

ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু
ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি অবশেষে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে পূর্ণ: নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন