রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলকে বড়সড় ধাক্কা দিলো তাদের এক খেলোয়াড়ের ইনজুরি। বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার এডার মিলিতাও। প্রতিবেদন অনুযায়ী, আলাভেসের বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ফিরে আসায় তার মৌসুম শেষ হয়ে গেছে। এই বিশ্বকাপে সেলেসাওদের হয়ে তার খেলার আশা একদমই নেই।এদিকে সাংবাদিক মিগুয়েল অ্যাঞ্জেল দিয়াজ জানালেন, মিলিতাওয়ের ইনজুরি ঘিরে শুরুতে যা আশঙ্কা করা হয়েছিল, তার চেয়েও গুরুতর। সম্প্রতি আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বাঁ পায়ে নতুন চোট পান এই ডিফেন্ডার। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ২৮ বছর বয়সীর চোটের অবস্থা আরও খারাপ। মিলিতাওকে অস্ত্রোপচার করতে হবে। চার থেকে পাঁচ মাস থাকতে হবে মাঠের বাইরে। কাদেনা কোপ-এর সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। ক্লাব মেডিক্যাল রিপোর্ট নিয়ে সতর্ক বার্তা দিলেও দিয়াজ নিশ্চিত করেন, বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, ‘বাঁ পায়ের নতুন হ্যামস্ট্রিং চোটের জন্য এডার মিলিতাওকে অস্ত্রোপচার করাতে হবে। ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে পাওয়া প্রথম চোটটি আবার ফিরে আসায় সমস্যায় পড়েছেন ব্রাজিলিয়ান। দুর্ভাগ্যবশত, তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।’কিছুদিনের মধ্যে মিলিতাও অস্ত্রোপচার করাবেন বলে জানা গেছে। তারপর দীর্ঘ সময়ের জন্য পুনর্বাসনে যেতে হবে। জুনে যখন তার সতীর্থরা বিশ্বকাপে খেলবেন, তখন তাকে থাকতে হবে সাইডলাইনে। রিয়ালের পরবর্তী প্রাক-মৌসুমের আগে মাঠে ফেরা হচ্ছে না তার। এখন ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ছক কষতে হবে কার্লো আনচেলত্তিকে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাওয়ায় হামলা, নারীসহ আহত ৪
মাদারীপুরে দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাওয়ায় হামলা, নারীসহ আহত ৪

মাদারীপুরে দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪মার্চ) রাতে সদর Read more

এবার লেবাননে জাতিসংঘ মিশনে হামলা, ফরাসি সেনা নিহত
এবার লেবাননে জাতিসংঘ মিশনে হামলা, ফরাসি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) দায়িত্ব পালনকালে এক ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) Read more

গণমিছিল ও সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির
গণমিছিল ও সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির

চট্টগ্রামের সীতাকুণ্ডে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির মো: রাশেদুজ্জামান মজুমদার। উপজেলা জামায়াতের উদ্যোগে গণ অভ্যুত্থান-২০২৪ Read more

মজুদদারদের বিরুদ্ধে অভিযানেও থামানো যাচ্ছেনা জ্বালানি তেল পাচার
মজুদদারদের বিরুদ্ধে অভিযানেও থামানো যাচ্ছেনা জ্বালানি তেল পাচার

বরিশালে কোন ক্রমেই থামানো যাচ্ছেনা রাতের আধাঁরে অধিকমূল্যে এক উপজেলা থেকে অন্য উপজেলায় জ্বালানি তেল পাচারের ঘটনা। অথচ ফিলিং স্টেশনগুলো Read more

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই Read more

‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?
‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?

মানুষ বিপদ–আপদ, দুর্ঘটনা বা অশুভ আশঙ্কা থেকে রক্ষা পেতে অনেক সময় লোকজ বিশ্বাসে ভর করে। এর মধ্যে একটি প্রচলিত ধারণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন