পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, প্রধান শিক্ষক আল মামুন খান, মোখলেছুর রহমান, শামসুন্নাহার, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।টুর্নামেন্টে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বালিকা পর্যায়ে পারসাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দিনের অপর খেলায় বালক পর্যায়ে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ রাজু।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, ইসরাইলি হামলায় Read more

মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক Read more

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার (২৮ মার্চ) গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে গত সেপ্টেম্বরে জেন-জি’র নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু Read more

টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান
টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান

টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন