যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় অন্তত ১২ জন শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র (কেন্দ্র নং-৫৩১)-এর ২০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই কক্ষে ২৩ জন নিয়মিত পরীক্ষার্থী অংশ নেয়।পরীক্ষা শেষে এক শিক্ষার্থী বুঝতে পারে, সে ২০২৫ সালের পুরনো সিলেবাস অনুযায়ী প্রশ্নে পরীক্ষা দিয়েছে, যদিও সে নতুন সিলেবাসের পরীক্ষার্থী। বিষয়টি শিক্ষকদের জানানো হলে আরও ১১ জন শিক্ষার্থী একই ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।ঘটনাটি প্রকাশ্যে আসতেই কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলা হয়। এতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে, অনেকেই কান্নায় ভেঙে পড়ে।শিক্ষার্থীদের প্রশ্ন একই কেন্দ্রের একই কক্ষে কীভাবে একই বিষয়ের দুটি ভিন্ন প্রশ্নপত্র এলো? দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আগে প্রশ্ন যাচাই করেননি কেন? এই ভুলের দায়ভার কে নেবে?অভিভাবকরাও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন গাফিলতির কারণে তাদের সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, একই কক্ষে ভিন্ন প্রশ্নপত্র কীভাবে এলো, তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। বিষয়টি শিক্ষা বোর্ডে জানানো হবে।শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার

ঝিনাইদহে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে তার হাত, Read more

তাড়াইলে কিশোরীর মৃত্যুর ৪ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন
তাড়াইলে কিশোরীর মৃত্যুর ৪ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক স্কুলছাত্রীর মৃত্যুর চার মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) Read more

চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ কন্ট্রোল রুম Read more

তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে
তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে

অতীতে নির্বাচনে জামায়াতের যে ভোট তাতে করে দলটি বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে কি-না সে প্রশ্ন তুলছেন অনেকেই। Read more

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের Read more

মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে
মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন