স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা হাম নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি।আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন কী অবস্থা ছিল। সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে। একটা চীনা টিমের সঙ্গেও আলাপ হয়েছে। আমারও কিন্তু ছোটবেলায় হাম হয়েছে, আমার মনে আছে এবং তখনকার মায়েদের একটা কথা ছিল, জন্মের পরে একবার হাম হবেই। একবার জলবসন্ত হবেই।শিশুদের মায়ের বুকের দুধের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, এখনকার মায়েরা ব্রেস্টফিডিংয়ে অভ্যস্ত না। দিন দিন কমে আসছে। একদিকে সিজারিয়ান অপারেশনে বেবি হওয়া, তার শারীরিক গঠন অত্যন্ত দুর্বল এবং মারাত্মক হুমকির মুখামুখি নিয়ে যায় শিশুকে। একটি বাচ্চা যখন মায়ের পেটে গড়ে ওঠে, যতক্ষণ না আল্লাহ নির্ধারিত সময়ে সে বের হবে, দুনিয়ার মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত সে মায়ের কাছ থেকে পেটে পুষ্টি নিতেই থাকে।এ সময় পুষ্টিকর্মীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা ঘরে ঘরে যান, মায়েদেরকে বলা যাতে করে বাচ্চাদেরকে বুকের দুধ পান করান।তিনি আরও বলেন, শিক্ষিত মহিলাদের মধ্যে কর্মজীবীরা কাজের দোহাই দেন। কেন! কাজে যাওয়ার আগেও তো একটা সময় থাকে। কাজ থেকে ফিরে এসে সময় থাকে, সেই সময়টা তো দুইবেলা অন্তত বাচ্চাকে বুকের দুধ দেওয়া যায়।সমাজ থেকে মাদক দূর করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যখন নির্বাচন করি, নেশার কথা অনেকে বলেছে। আমি বক্তব্যে বলতাম যে, ভালো কথা আমরা নেশা দূর করব, কিন্তু আপনারা যারা আপনাদের সন্তানদেরকে সন্ধ্যার পরে ঘরের বাইরে রাখেন; পাখিরা সব নীড়ে ফিরে, কিন্তু আমাদের বাচ্চারা বাইরে থাকে কী করে?এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের যেকোনো ভার্সন তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না: সারজিস আলম
আ.লীগের যেকোনো ভার্সন তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। Read more

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি চলছে
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে Read more

কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ
কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। এসব হলফনামায় উঠে এসেছে কুড়িগ্রামের চারটি সংসদীয় Read more

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি Read more

দুদকে দুর্নীতি আছে স্বীকার করলেন দুদক চেয়ারম্যান মোমেন
দুদকে দুর্নীতি আছে স্বীকার করলেন দুদক চেয়ারম্যান মোমেন

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, 'দুদক সমাজের বাইরের কোন প্রতিষ্ঠান না, এখানেও দুর্নীতি আছে। এখানকার দুর্নীতি কতটা কমানো Read more

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় চট্টগ্রামগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন