দেশের সামুদ্রিক খাতে দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুরের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের পাসিং আউট (সমাপনী) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌসেক্টরে ব্যাপক পরিবর্তন এসেছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের বিষয়। এই মান বজায় রাখতে এবং আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করে চলতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।তিনি বলেন, প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকুরীর সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসবে। অন্যদিকে বিদেশি জাহাজে দায়িত্ব করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি র‌্যামিট্যান্স খাতেও অবদান রাখবে তারা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলীম মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা নৌ-প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং ব্যবহারিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সফলভাবে কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩
কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর কুয়াকাটায় মো. তুহিন নামে এক পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই এবং দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় Read more

রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ব্লকেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে দুই Read more

নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে শুভ সরেন (২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টায় Read more

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পুরান Read more

ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে হাবিবুল্লাহ
ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে হাবিবুল্লাহ

নওগাঁর ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন মো. হাবিবুল্লাহ (১৭)। রবিবার (৪ মে) উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন