টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া এলাকায় ইটভাটার আগুন ও বিষাক্ত ধোঁয়ায় প্রায় আড়াইশ বিঘা জমির পাকা বোরো ধান পুড়ে নষ্ট হয়েছে। কাটার ঠিক আগ মুহূর্তে এমন ক্ষতিতে পথে বসার শঙ্কায় পড়েছেন শতাধিক কৃষক।বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত সব ঠিক থাকলেও, এক রাতের ব্যবধানে বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে কৃষকরা দেখেন—ধানের শিষ পুড়ে চিটা, গাছ শুকিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই শেষ হয়ে গেছে পুরো মৌসুমের স্বপ্ন।সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সিঙ্গুরিয়া এলাকায় গড়ে ওঠা অন্তত পাঁচটি ইটভাটার আগুন ও ঘন ধোঁয়ায় ইরি ও বোরো ধান ঝলসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নেমে এসেছে হাহাকার।ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী বলেন, “এক রাতেই সব শেষ। চোখের সামনে ধান পুড়ে গেল, কিছুই করার ছিল না।”জমির মালিক ও বর্গাচাষীরা জানান, প্রতি বিঘায় ৪০-৫০ হাজার টাকা ব্যয়ে ডিজেলচালিত শ্যালো মেশিনে চাষাবাদ করেছেন তারা। ধান ঘরে তুলতে না পারায় এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাতে হবে।বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফসহ একাধিক কৃষক বলেন, “এই ধানই ছিল সারা বছরের ভরসা। এখন না খেয়ে থাকার অবস্থা হবে।”এদিকে অভিযোগের বিষয়ে ভাটার মালিকদের জবাব অস্পষ্ট। স্বর্ণা ব্রিকসের মালিক শহিদুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে বসে দেখা হবে।”তবে এখনো কোনো লিখিত অভিযোগ না পাওয়ার কথা জানিয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি Read more

আজ রাতেই পুরো একটি সভ্যতার মৃত্যু ঘটতে পারে: ট্রাম্প
আজ রাতেই পুরো একটি সভ্যতার মৃত্যু ঘটতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে Read more

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজীবের সন্ধান চায় পরিবার
নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজীবের সন্ধান চায় পরিবার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া বাজার থেকে সম্প্রতি নিখোঁজ হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনাে Read more

মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি
মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই Read more

‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’
‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে Read more

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যাক্ত কাঠের স্তূপে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন