দিনাজপুরের বিরামপুর উপজেলায় শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ৫০ শতক জমির রোপিত ধানে ‘বনমারা’ বিষ স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রামে গিয়ে ধানের পুড়িয়ে যাওয়া এ দৃশ্য দেখা যায়।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক রেজুয়ান মন্ডল (৫৮) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমাইল গ্রামের বাসিন্দা রেজুয়ান মন্ডল তার পৈত্রিক ও ক্রয়কৃত হেড়মা মৌজার ৫০ শতক জমিতে চলতি মৌসুমে ২৯ জাতের ধান চাষ করেছিলেন। ধান গাছগুলো যখন পরিপক্ব হয়ে উঠছিল, ঠিক সেই মুহূর্তে গত ১৯শে এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে অভিযুক্তরা ওই জমিতে আগাছানাশক বা ‘বনমারা’ বিষ স্প্রে করেন।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও অভিযোগের সাক্ষীদের মাধ্যমে খবর পেয়ে কৃষক রেজুয়ান মন্ডল ঘটনাস্থলে গেলে বিবাদী পক্ষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয়। বিষ প্রয়োগের ফলে ধান গাছগুলো দ্রুত মরে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এই ন্যাক্কারজনক ঘটনায় তার প্রায় ৯৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।ভুক্তভোগী কৃষক রেজুয়ান মন্ডল বলেন, “বিবাদীগণ দীর্ঘদিন ধরে আমার এই জমি জবরদখলের চেষ্টা করে আসছিল। তাতে সফল না হয়ে তারা রাতের অন্ধকারে বিষ দিয়ে আমার সোনার ফসল পুড়িয়ে দিয়েছে। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।”এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুষ্ঠু বিচার সেবা নিশ্চিতে হেল্পলাইন চালু হচ্ছে দেশের সব আদালতে
সুষ্ঠু বিচার সেবা নিশ্চিতে হেল্পলাইন চালু হচ্ছে দেশের সব আদালতে

সুষ্ঠু বিচার সেবা নিশ্চিত ও অনিয়ম দূর করতে দেশের সব আদালতে হেল্পলাইন সেবা চালু করা হচ্ছে। বুধবার (১৪ মে) সুপ্রিমকোর্টের জনসংযোগ Read more

কমিটি নিয়ে বিবাদ, এক ভাইকে পিটিয়ে মারল চার ভাই!
কমিটি নিয়ে বিবাদ, এক ভাইকে পিটিয়ে মারল চার ভাই!

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদ পরিচালনা কমিটির নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ অবশেষে হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। গতকাল শনিবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার এওচিয়া Read more

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। হ্যাকারকে চিহ্নিত Read more

আ. লীগের আমলের বিএনএ সভাপতি এখন নার্সিং সুপারভাইজার
আ. লীগের আমলের বিএনএ সভাপতি এখন নার্সিং সুপারভাইজার

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাশাসক শেখ হাসিনা পাশ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিলেও তার দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে। তাদের Read more

যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের বিপক্ষে: সালাউদ্দিন
যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের বিপক্ষে: সালাউদ্দিন

যারা নির্বাচন বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। Read more

পাথরঘাটায় বিষপানে গৃহবধূর মৃত্যু
পাথরঘাটায় বিষপানে গৃহবধূর মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মোসাঃ লামিয়া (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চরদুয়ানি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন