রাজধানীর তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিন পেয়েছেন।আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।কারা ফটকে শিল্পী বেগম বলেন, আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। এ সময় সুমন নামের এক যুবদল নেতাকে দোষারোপ করে তিনি বলেন, আমার কারাবরণের জন্য যুবদল নেতা সুমন দায়ী।তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ করি কিন্তু কোনো পদ-পদবি নেই। আমাকে মুক্তি দিয়েছে এজন্য আমি আইনের প্রতি কৃতজ্ঞ।এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।এদিকে ওই নেত্রীকে কাশিমপুর কারাগার থেকে নিতে তার সহকর্মীরা সকাল থেকেই কারাগার ফটকে অপেক্ষা করেন।তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, তিনি আমাদের এলাকার বড় বোন। একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা মিডিয়ার মাধ্যমে প্রচারের কারণে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।​উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে মঙ্গলবার রাতে শিল্পী বেগম তার দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) Read more

গলাচিপা সেতু বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান স্থানীয়রা
গলাচিপা সেতু বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান স্থানীয়রা

পটুয়াখালী জেলার রামনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় গলাচিপা ফেরিঘাটের Read more

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাই নিহত
সিংড়ায় পানিতে ডুবে দুই ভাই নিহত

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (৫ জুলাই)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (৫ জুলাই)

২য় ওয়ানডেবাংলাদেশ-শ্রীলঙ্কাবেলা ৩টা, টি স্পোর্টসনারী এশিয়ান কাপ বাছাইবাংলাদেশ-তুর্কমেনিস্তানসন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, ইউটিউব/পাইওয়ান প্লে স্পোর্টসএজবাস্টন টেস্ট–৪র্থ দিনইংল্যান্ড–ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস Read more

দেশে কমেছে স্বর্ণের দাম
দেশে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন