ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে জব্দ হওয়া ইরানের জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং একটি ‘ক্রিমিনাল’ বা অপরাধমূলক কাজ হিসেবে অভিহিত করা হয়েছে। ইরান সরকার স্পষ্টভাবে জানায়, জাহাজটিসহ এর নাবিক, ক্রু ও তাঁদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তি না দিলে জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান কঠোর পালটা ব্যবস্থা গ্রহণ করবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই উত্তেজনার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই ঘটনাকে একটি ‘অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তেহরান সতর্ক করে বলেছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো পর্যায়ের সক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করবে না। এ ঘটনায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির অবনতি বা অনাকাঙ্ক্ষিত সংঘাতের জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মূলত ওমান উপসাগরে মার্কিন নিয়ন্ত্রণ ও অবরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এই ঘটনার ফলে নতুন মোড় নিয়েছে।এর আগে গত রোববার ওমান উপসাগরে মার্কিন নৌ-অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করার অভিযোগে ‘তুসকা’ নামক ওই জাহাজটির ওপর গুলি চালায় এবং পরবর্তীতে তা জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশিত সামরিক ভিডিওচিত্রে দেখা যায়, একটি মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার প্রথমে জাহাজটিকে লক্ষ্যবস্তু করে এবং পরে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে মেরিন সেনারা জাহাজে নেমে নিয়ন্ত্রণ নেয়। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে তাদের অবরোধ নীতির অংশ হিসেবে দাবি করলেও ইরান একে সরাসরি ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে।বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর সময়ে ঘটল, যখন পাকিস্তানে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। একদিকে ওয়াশিংটন যখন আলোচনার টেবিলে বসার কথা বলছে, অন্যদিকে সমুদ্রে ইরানি জাহাজ জব্দের ঘটনা তেহরানকে আরও ক্ষুব্ধ করে তুলেছে। বিশ্লেষকরা মনে কলেন, এই পালটা পাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের নৌ-পথগুলোতে সামরিক সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয় হলো, আন্তর্জাতিক মহলের চাপ ও ইরানের হুমকির মুখে যুক্তরাষ্ট্র জাহাজটি ফেরত দেয় কি না, নাকি এই ঘটনাটি একটি নতুন পূর্ণমাত্রার যুদ্ধের সূত্রপাত ঘটায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড
বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা। আগামী ৪৮ Read more

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী Read more

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক
দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক

এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এবং আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) জিজ্ঞাসাবাদের জন্য Read more

অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭
অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বের কারণে বরিশালের উত্তর জনপদের জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা হাসপাতাল অভ্যন্তরের জরুরি বিভাগের সামনে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের Read more

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি
বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহষ্পতিবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বিস্তারিত Read more

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। এ মাসটি যেমন হজের মাস তেমনি কুরবানি, তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন