পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ অলি হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (২০ এপ্রিল) ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৩টি বিদেশি রিভলবার, ১টি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত অলি হোসেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার রব্বেল হোসেনের ছেলে।পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় একই এলাকার সাইদুল ইসলাম ফকিরের ছেলে শুভ ফকির (২৫) পলাতক রয়েছে।এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার যুবক অলিকে আদালতের সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিদ্যমান কমিটিগুলো বিলুপ্ত করে এসব নতুন Read more

নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক
নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক

ময়মনসিংহের নান্দাইলে রোপা আমন ধানখেতে দেখা দিয়েছে ইঁদুরের আক্রমণ। ইঁদুরের দল কৃষকদের স্বপ্নের আমন ধান গাছ কেটে সাবাড় করে ফেলছে। Read more

যে দুই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ এখনও কাটেনি, জানাল ইরান
যে দুই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ এখনও কাটেনি, জানাল ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগোলেও এখনও বড় বাধা রয়ে গেছে। কিছু বিষয়ে সমঝোতা হলেও মূল ইস্যুগুলোতে মতপার্থক্য কাটেনি বলে Read more

করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন কেনায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন Read more

হাম প্রতিরোধে রাসিক প্রশাসকের প্রচারাভিজান: বাড়ি বাড়ি গিয়ে ৭০ হাজার লিফলেট বিতরণ
হাম প্রতিরোধে রাসিক প্রশাসকের প্রচারাভিজান: বাড়ি বাড়ি গিয়ে ৭০ হাজার লিফলেট বিতরণ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘হাম-রুবেলা রোগ প্রতিরোধে রাজশাহী মহানগরীর প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট Read more

গ্রেটা থুনবার্গসহ ১২ জনকে দেশে ফেরত পাঠাবে ইসরাইল
গ্রেটা থুনবার্গসহ ১২ জনকে দেশে ফেরত পাঠাবে ইসরাইল

অবরুদ্ধ গাজা অভিমুখে যাত্রা করা ত্রানবাহী জাহাজ সোমবার সকালে আটক করেছে ইসরাইলি বাহিনী। জাহাজটিতে থাকা ১২ মানবাধিকারকর্মীকে নিজ নিজ দেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন