জনগণের দাবির প্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে সেটি নিশ্চিত করবে সরকার।সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা জানান তিনি।রিজভী বলেন, জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতে।তিনি বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না— এমন প্রশ্নও রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা।এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরো ভাল আইন করা হবে, যেন গুমের মত নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোবারকগঞ্জ চিনিকলে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা
মোবারকগঞ্জ চিনিকলে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা

এক কেজি চিনি উৎপাদনে খরচ ৫৪২ টাকা। বিক্রি করা হয় ১২৫ টাকায়। এ হিসাবে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা। এভাবে Read more

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা
শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত
বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত

হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি Read more

নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া Read more

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো সৌদি
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো সৌদি

ইয়েমেনের সীমান্তবর্তী রাজিহ জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। বুধবার (০৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা প্রদেশ কর্তৃপক্ষ এ Read more

গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১
গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১

গাইবান্ধায় হঠাৎ করেই অচেনা প্রাণীর আক্রমণে শিশু, নারী, পুরুষসহ ১১ জন ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন