চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান। অভিযানে সহায়তা করেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা।উপজেলা প্রশাসন জানায়, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় কেটে মাটি ট্রাক ও ডাম্পারের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করছিল। এতে পাহাড় ধ্বংসের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব পড়ছিল। গত রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এওচিয়া ছনখোলা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় দুষ্কৃতকারীরা স্ক্যাভেটর রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেনাবাহিনী,  আনসার সদস্য ও এলাকার সাধারণ জনগণের সহায়তায় ৪টি স্ক্যাভেটর বিকল করা হয়।বিষয়টি নিশ্চিত করে আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান সময়ের কণ্ঠস্বরকে বলেন, পাহাড় রক্ষায় আমরা কোন ভাবেই ছাড় দেব না। এওচিয়া এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার রাত Read more

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স Read more

আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা
আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার Read more

জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ
জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ

মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে থাকা গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন