যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। সেই সঙ্গে তিনি বলেছেন, এর পর থেকে হরমুজ ইস্যু সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন তিনি। কারণ সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।গতকাল শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবানন চুক্তি স্বাক্ষরের পর এই যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিকে সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। পররাষ্ট্রমন্ত্রী সৈদয় আব্বাস আরগাচি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেন এ তথ্য।সৈয়দ আরাগচি এই বার্তা দেওয়া কয়েক ঘণ্টা পর এক্সে বার্তা পোস্ট করেন ঘালিবাফ। সেখানে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে— তাহলে হরমুজ বেশি দিন উন্মুক্ত থাকবে না। এই প্রণালি দিয়ে যাতায়াত নির্ধারিত পথ অনুযায়ী এবং ইরানের অনুমোদনক্রমে পরিচালিত হবে।”এক্সপোস্টে ঘালিবাফ আরও বলেন, “আর হরমুজ প্রণালি খোলা থাকবে না-কি বন্ধ— সেই সিদ্ধান্ত অবশ্যই মাঠে গ্রহণ করতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।”ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। সেই সংলাপে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বাঘের ঘালিবাফ এবং মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর না হওয়ায় ১২ এপ্রিল হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। এক বার্তায় সেন্টকোমের পক্ষ থেকে বলা হয়েছিল, অবরোধ জারির পর কোনো বিদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ইরানের কোনো বন্দরে যেতে পারবে না, ইরানের কোনো জাহাজও বন্দর ত্যাগ করতে পারবে না। সেই অবরোধ এখনও প্রত্যাহার করেনি সেন্টকোম।সূত্র : এএফপি, দ্য হিলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আকস্মিক কেন্দ্র পরিদর্শনে করতে পারেন শিক্ষামন্ত্রী
আকস্মিক কেন্দ্র পরিদর্শনে করতে পারেন শিক্ষামন্ত্রী

আকস্মিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। Read more

দর্শনায় আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
দর্শনায় আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গায় আড়াইকোটি টাকা মূল্যের ১০ টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৩ এপ্রিল) Read more

শ্রমিকদের কর্মবিরতি: ভাড়া চাইছে বাড়িওয়ালা, বাকী বন্ধ দোকানে
শ্রমিকদের কর্মবিরতি: ভাড়া চাইছে বাড়িওয়ালা, বাকী বন্ধ দোকানে

গাজীপুর মহানগরীতে আলিফ ইন্ডাস্ট্রিজ লিঃ নামক কারখানার শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা অভ্যন্তরে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।  শনিবার Read more

ভূঞাপুরে প্যানেল চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবি
ভূঞাপুরে প্যানেল চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আবু সাইদ স্বপনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন ইউপি Read more

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। সেখানে তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন