ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা জোরালো হচ্ছে, আর সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান। হোয়াইট হাউস দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটির সরাসরি প্রশংসা করে বলেছে, এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান ‘অসাধারণ’ ভূমিকা রাখছে। পরবর্তী আলোচনাও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই হবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস।সংবাদমাধ্যম দ্য নিউজ বলছে, পাকিস্তানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এবং ওয়াশিংটন সেখানে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী বলে যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছে। যদিও তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ তুলে না নিলে তারা লোহিত সাগরের বাণিজ্য বন্ধ করে দিতে পারে।এর আগে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছায়। তারা ওয়াশিংটনের নতুন বার্তা নিয়ে সেখানে গেছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে গত সপ্তাহান্তের ব্যর্থ আলোচনার পর ইসলামাবাদে আবারও আলোচনা শুরু হতে পারে।মূলত ইরানের সঙ্গে চুক্তি নিয়ে হোয়াইট হাউস এমন সময়ে আশার কথা জানাল যখন পাকিস্তানের প্রধান আলোচক ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করছেন। একই দিনে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানায়, বৃহস্পতিবার তেহরানে ইরান ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে আদান-প্রদান হওয়া বার্তাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে।এমন অবস্থায় বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা ‘খুব সম্ভবত’ পাকিস্তানের রাজধানীতেই হবে। তিনি বলেন, ‘আলোচনা চলছে এবং আমরা একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী।’তিনি আরও বলেন, ‘একটি বিষয় উল্লেখ করা জরুরি, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এটি গুরুত্বপূর্ণ এবং এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানিরা অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। আমরা তাদের বন্ধুত্ব ও এই চুক্তি সম্পন্ন করতে তাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ।’যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে ছয় সপ্তাহের যুদ্ধ শেষ করতে এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ সমাধানে একটি ‘বড় চুক্তি’ করার প্রস্তাব করা হয়েছে। ইরানের সঙ্গে প্রথম দফার আলোচনায় তিনিই মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ‘একই’। তিনি বলেন, ‘আমরা চাই ইরান থেকে সমৃদ্ধ পারমাণবিক উপাদান সরিয়ে নেয়া হোক, তাদের সমৃদ্ধকরণ সক্ষমতা বন্ধ করা হোক এবং অবশ্যই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হোক’।অন্যদিকে সম্ভাব্য চুক্তির আশা বাড়ায় বিশ্ববাজারে শেয়ার সূচক বেড়েছে এবং অপরিশোধিত তেলের দামও কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের পর থেকে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালিতে তেল চলাচল ব্যাহত হয়েছে। আর এটিই এখন মার্কিন অবরোধের কেন্দ্রবিন্দু।যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বুধবার জানায়, তারা ইরানের তেল পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে দুই ডজনের বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা ইরানের তেল পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির নেটওয়ার্ককে লক্ষ্য করে আরোপ করা হয়েছে।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তিদের লক্ষ্য করে আমরা কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিচ্ছি, যারা ইরানি জনগণের ক্ষতির বিনিময়ে লাভবান হওয়ার চেষ্টা করছে।’এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের নাগরিক সাইয়েদ নাইমায়েই বাদরোদ্দিন মুসাভির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। তাকে তারা হিজবুল্লাহর অর্থদাতা বলে অভিযোগ করেছে। পাশাপাশি ইরানি তেলের বিনিময়ে ভেনেজুয়েলার স্বর্ণ লেনদেনের সঙ্গে জড়িত তিনটি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি

ইরানের পার্লমেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী Read more

আশুলিয়ায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
আশুলিয়ায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

আশুলিয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ জুলাই) সকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় Read more

ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?
ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?

সারা দেশে গত কয়েক দিন ধরে বজ্রসহ ঝড়-বৃষ্টির প্রভাব চলমান রয়েছে। এমন অবস্থায় আসন্ন ঈদুল আযহা উদ্‌যাপন ঘিরে সাধারণ মানুষের Read more

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক, তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট Read more

ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি Read more

নির্বাচনের জন্য ১ লাখ ৫০ হাজার পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব
নির্বাচনের জন্য ১ লাখ ৫০ হাজার পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব

আগমী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১ লাখ ৫০ হাজার পুলিশকে ট্রেনিং (প্রশিক্ষণ) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন