ফুটবলবিশ্বে ইতিহাস গড়ে গত রবিবার জার্মান বুন্দেসলিগার দল ইউনিয়ন বার্লিনের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩৪ বছর বয়সী মারি লুইস ইটা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে তিনিই প্রথম নারী হিসেবে কোনো পুরুষ দলের কোচের দায়িত্ব পেলেন। তবে এই ঐতিহাসিক অর্জনের পরপরই স্যোশাল মিডিয়ায় ভয়াবহ লিঙ্গবৈষ্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছেন তিনি।ইউনিয়ন বার্লিনের ডিরেক্টর অব ফুটবল হর্স্ট হেল্ট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে লজ্জাজনক ও উন্মাদনা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের এই ধরনের নিচু মানসিকতা নিয়ে কথা বলতে হচ্ছে, তা ভাবতেই অবাক লাগে। মারি লুইস একজন অত্যন্ত দক্ষ ও নেতৃত্বসম্পন্ন কোচ। তার মেধা ও যোগ্যতার ওপর আমাদের ১০০ ভাগ আস্থা রয়েছে।’মারি লুইস কেবল একজন নারী বলেই এই পদে আসেননি, তার ক্যারিয়ারের রেকর্ডই তাকে যোগ্য করে তুলেছে। জার্মানির সাবেক এই ফুটবলার টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে তার রয়েছে দারুণ সাফল্য।এর আগে ২০২৩ সালের নভেম্বরে তিনি বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ হয়ে ইতিহাস গড়েছিলেন।বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। ১৮ দলের লিগে তারা ১১ নম্বর স্থানে থাকলেও গত ১৪ ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। এই সংকটময় মুহূর্তে মারি লুইসের ওপরই ভরসা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। হেল্টের মতে, তিনি খুব দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারেন এবং ক্লাবের প্রতিটি অলিগলি ও খেলোয়াড়দের মানসিকতা তার আয়ত্বের মধ্যেই রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেনেভা ক্যাম্পে অভিযান: অস্ত্র এবং মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ ‍টাকা উদ্ধার
জেনেভা ক্যাম্পে অভিযান: অস্ত্র এবং মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ ‍টাকা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র  ও মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। Read more

এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার
এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর মাধ্যমে তিনি আবার তার পূর্বের পদে Read more

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিতে: তারেক রহমান
জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিতে: তারেক রহমান

জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান Read more

নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন
নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন Read more

সেতুর গা ঘেঁষে নদী ভাঙন, শিবচরে চরম আতঙ্ক
সেতুর গা ঘেঁষে নদী ভাঙন, শিবচরে চরম আতঙ্ক

বর্ষা এলেই জেগে ওঠে বাংলার নদী। কখনো শান্ত, কখনো উন্মাদ। আড়িয়াল খাঁ এবার তেমনি উথালপাথাল। ঢেউয়ের বুকে বাড়ছে স্রোতের তীব্রতা, Read more

ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন