বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হারতা মাছ বাজারে সরকার নিষিদ্ধ ঘোষিত বিরল প্রজাতির ‘শাপলা পাতা’ মাছ প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে।বিলুপ্তপ্রায় এই মাছ বাজারে বিক্রি হওয়ায় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি জেলেদের জালে ধরা পড়া প্রায় ৬৭কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ সোমবার সকালে হারতা মৎস্য আড়তে আনা হয়। পরে খুচরা বিক্রেতারা মাছটি প্রতি কেজি ৪৫০ টাকা দরে ভাগ করে বিক্রি করেন।এ বিষয়ে হারতা মাছ বাজার সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার বলেন, বিষয়টি তাদের নজরে আসার আগেই ব্যবসায়ীরা দ্রুত মাছটি কেটে বিক্রি করে স্থান ত্যাগ করেন।তিনি দাবি করেন, মাছটি স্থানীয় নদীর নয়; বরং উপকূলীয় এলাকা থেকে কিনে এনে বাজারে বিক্রি করা হয়েছে।উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, শাপলা পাতা মাছ বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লোক পাঠানো হলেও ঘটনাস্থলে গিয়ে কোনো মাছ বা সংশ্লিষ্ট বিক্রেতাকে পাওয়া যায়নি।তারা আগেই সরে পড়েছেন। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সচেতন মহল বলছে, জীববৈচিত্র্য রক্ষায় বিলুপ্তপ্রায় জলজ প্রাণী, বিশেষ করে কচ্ছপ ও শাপলা পাতা মাছ নিধন বন্ধে কঠোর নজরদারি জরুরি।অন্যথায় এসব বিরল প্রজাতি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।‍এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনি পৌরসভার ৫২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা
কালকিনি পৌরসভার ৫২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মাদারীপুরের কালকিনি পৌরসভার ২৯তম অধিবেশনে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৫২ কোটি ২৫ লাখ ৭০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার Read more

ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু
ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি বাজারে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া অয়ন (১০) নামে স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে Read more

‘ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে’
‘ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। আগামীকাল ৫ আগস্ট জুলাই Read more

চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া
চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

চীনের প্রভাবশালী বিরল খনিজ বাজারে ভারসাম্য আনতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দেশ দুটি বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ খনিজ Read more

গাজায় শরণার্থী শিবিরে ৪ জনকে হত্যা করল ইসরায়েল
গাজায় শরণার্থী শিবিরে ৪ জনকে হত্যা করল ইসরায়েল

গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। Read more

জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ
জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ

তিন ম্যাচের জয়হীন ধারা শেষে অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে রোববার (৪ মে) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন