যশোরে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর হঠাৎ একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুনে মোটরসাইকেলটি পুড়ে ছাই হলেও চালক রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) বিকেলে শহরের ধর্মতলার সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলীর জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল মান্নান (৬০) লাইনে দাঁড়িয়ে পেট্রোল পাম্প থেকে ৪৫০ টাকার তেল নেওয়ার পর সেলফ স্টার্ট দেওয়ার পরই হঠাৎ মোটরসাইকেলে আগুন ধরে যায়। এসময় চালক আব্দুল মান্নান  তাড়াহুড়ো করে  মোটরসাইকেল থেকে নেমে প্রাণে রক্ষা পায়। সেখানে উপস্থিত লোকজন মোটরসাইকেলটি সরিয়ে নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়। পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল আলিম জানান,  মোটরসাইকেলে তেল ওভারফ্লো হওয়ার কারণে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
বকশীগঞ্জে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি দামে বিক্রির দায়ে মো. Read more

মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আজ সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর Read more

জীবননগরে বজ্রপাতে যুবকের মৃত্যু
জীবননগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং Read more

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বুধবার (১১ জুন) হালকা পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য আলোচনার ফলাফল Read more

বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু
বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বিয়েবাড়ির অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর হামলায় আহত ইদ্রিস আলী ওরফে ইজ্জত আলী Read more

সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন দিল বিএসএফ
সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন দিল বিএসএফ

সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী, পুরুষ, শিশু সহ ১৭ জন নাগরিককে পুশ-ইন করেছে।  বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন