জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। রায়ের কার্যক্রম সরাসরি দেখানো হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে।আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর ২ সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।এদিন সকালে মামলার ৩০ আসামির মধ্যে ছয়জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টা ৫০ মিনিটে আসামিদের আদালতের এজলাসের আসামিদের কাঠগড়ায় তোলা হয়। এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এজলাসে আসন গ্রহণ করেন তিন বিচারক।রায় ঘোষণার সময় উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, প্রসিকিউটর মো. আব্দুস সোবহান তরফদার ও গাজী এম এইচ তামীম। আসামিপক্ষে আছেন আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলুসহ আরও কয়েকজন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া।রায়ের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, তদন্তে সন্দেহাতীত ও অকাট্য প্রমাণ পাওয়া গেছে। আশাকরি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং আসামিরা খালাস পাবেন।গত ৫ মার্চ রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম ও ট্রাইব্যুনালের এই মামলার দায়িত্বে থাকা প্রসিকিউটর এস এম মইনুল করিম।আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলুসহ আরও কয়েকজন। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া।জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন গত বছরের ২৬ জুন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলে ৩০ জুন তা আমলে নেওয়া হয়।মামলার ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল। বেরোবির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ বাকি ২৪ জন এখনো পলাতক।গত বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পলাতক আসামিদের পক্ষে গত ২২ জুলাই রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হন। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন তীব্র হয় এবং এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) পুলিশ Read more

মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, ৩ জানুয়ারী প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় Read more

নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন
নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও Read more

বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা
বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠিয়েছে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি Read more

মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।পুলিশ ও Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩নং ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান লিংকন (৪৮) কে গ্রেপ্তার করেছে। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন