সিনেমা মুক্তির আগে ‘মেথড ড্রেসিং’ এখন বলিউডে বেশ জনপ্রিয় ট্রেন্ড। চরিত্র বা ছবির থিম অনুযায়ী সাজপোশাক বেছে নিয়ে প্রচারে হাজির হন তারকারা। তবে এবার সেই ট্রেন্ডে নতুন মাত্রা যোগ করলেন অক্ষয় কুমার।আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র প্রচারে সোমবার একেবারে আলুথালু, ছেঁড়া-ফাটা পোশাকে দেখা গেল তাকে। তার রাফ চেকার্ড ব্লেজারের নিচের অংশ পুরোপুরি ছেঁড়া এবং ঝালরযুক্ত, যা হরর-কমেডি থিমকে বাস্তবে নিয়ে এসেছে। জ্যাকেটের ফাটা অংশের সঙ্গে মিল রেখে পরা হালকা আকাশি শার্ট একদম স্বাভাবিক এবং পরিপাটি দেখাচ্ছে, যা লুকটিকে একটি বৈপরীত্য এবং নাটকীয়তা দিয়েছে।সাধারণভাবে এই ধরনের লুককে কেউ ভয়ঙ্কর বা অদ্ভুত মনে করতে পারে, কিন্তু অক্ষয়ের হাতে তা হয়ে উঠেছে একটি স্টাইল স্টেটমেন্ট। তিনি মজার ছলে বলেছেন, এই লুকটি ‘ভূতেরা’ তৈরি করেছে। এই মন্তব্যটি যেমন হাস্যরস সৃষ্টি করেছে, তেমনি ছবির অতিপ্রাকৃত থিমও জনসমক্ষে তুলে ধরেছে।পরে অবশ্য আসল কারণও জানান তিনি। ছবির হরর-কমেডি থিমের সঙ্গে মিল রেখেই এই বিশেষ লুক নিয়েছেন বলে জানান অভিনেতা।ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। দীর্ঘদিন পর আবারও এই পরিচালক-অভিনেতা জুটি একসঙ্গে কাজ করছেন, যা দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ

নারায়ণগঞ্জকে বছরের পর বছর কিছু পরিবার নিয়ন্ত্রণ করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা Read more

জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। অতিরিক্ত Read more

আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত। সেই রাজাকারের বাচ্চারা এখন Read more

ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক
ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ছয় মাসে দেশটির অভিবাসন বিভাগ মোট ২৬ হাজার ২৩৬ জন অভিবাসীকে আটক Read more

সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি
সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে শত বছর পর ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ২ সৈন্যের লেখা বোতলবন্দি চিঠি। ১৯১৬ সালে লেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন