নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কেশববাড়িয়া গ্রামে ৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত কিশোর খেলনার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির ওপর জোরপূর্বক নির্যাতন চালানো হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে কান্নাকাটি শুরু করে এবং তার শরীর থেকে রক্তপাত হতে থাকে।এ সময় শিশুটির মা কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তার শারীরিক অবস্থা দেখে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।লালপুর থানার পুলিশ জানায়, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে রোববার রাতেই কেশববাড়িয়া এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান
নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মেধাবী ছাত্র এবং নব নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা Read more

জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ
জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। এর আগে গতকাল রোববার অধিবেশন পরিচালনাকালীন Read more

পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসংকেত
পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসংকেত

ভারতের ঔদ্ধধত্যের কারণেই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ করেছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট।পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে Read more

পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’
পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’

নানা সময়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে ঘিরে ছড়িয়েছে মৃত্যুর গুজব।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—‘পরীমণির Read more

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

শান্তি আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন