ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত একটি তদন্তকে কেন্দ্র করে দায়ের করা জালিয়াতি ও মানহানির মামলায় দিনাজপুর মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোসা. জান্নাতুল সাফা শাহিনুরকে গ্রেফতার করা হয়েছে।  রবিবার(৫ এপ্রিল) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরের কারিগরি শিক্ষা অধিদপ্তর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গুলশান থানার এসআই মাহফুজ বলেন, জান্নাতুল সাফা শাহিনুর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল সোমবার তাকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হবে। মামলার নথি অনুযায়ী, বাংলাদেশ পেনাল কোডের ৪৬৫, ৪৬৬, ৪৭১ ও ৫০০ ধারার আওতায় মামলাটি দায়ের করা হয়েছে। সিআর মামলা নং- ১৫৩/২৬। জান্নাতুল সাফা শাহিনুর বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের মহিলাবিষয়ক সম্পাদক।মামলার বাদী এসেট (ASSET) প্রকল্পের সাবেক উপপকল্প পরিচালক খন্দকার খালেদ রিয়াজ জানান, জান্নাতুল সাফা শাহিনুর ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এসেট প্রকল্পের সঙ্গে চুক্তি সম্পাদন এবং একাধিক আর্থিক অনিয়ম করায় তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। তদন্ত প্রক্রিয়ায় তিনি অভিযুক্তের ডুপ্লিকেট এনআইডি শনাক্ত করেন এবং জান্নাতুল সাফার ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রজেক্টের সঙ্গে জালিয়াতি করে চুক্তি করা, ব্যাংক অ্যাকাউন্ট চালু ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে ওমেন চেম্বারের লাইসেন্স গ্রহণ করায় সংশ্লিষ্ট চুক্তি বাতিল ও বাণিজ্য মন্ত্রনালয়ের লাইসেন্স বাতিলের জন্য আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তিনি। তিনি বলেন, পরবর্তীতে কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক এসেট প্রজেক্টের সঙ্গে জান্নাতুল সাফা শাহিনুরের চুক্তি বাতিল ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে জালিয়াতি করে লাইসেন্স গ্রহণ করায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণসহ তদন্ত প্রতিবেদনের সুপারিশসমুহ অনুমোদন করলে প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান চুক্তিটি বাতিল করেন।সূত্র-যুগান্তরএনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি
বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি

ইরানে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে নির্যাতনের পর হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের Read more

বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন দীপিকা
বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন দীপিকা

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার অভাবনীয় সাফল্যে বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রণবীর সিং। স্পাই-থ্রিলার ঘরানার এই Read more

দেশের সামনে মোদি মুখ দেখাতে পারবেন না, রাহুল গান্ধীর হুঁশিয়ারি
দেশের সামনে মোদি মুখ দেখাতে পারবেন না, রাহুল গান্ধীর হুঁশিয়ারি

ভোটার তালিকায় কারচুপি নিয়ে ভারতের রাজনীতি এখন সরগরম। এর মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভোট কারচুপির এমন প্রমাণ তার Read more

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে আরও শুনানির জন্য Read more

জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান
জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন