মাদারীপুরের ডাসার উপজেলায় দীর্ঘদিনের প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও অনশন সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেমিক বিশ্বজিৎ পাত্রের হাত ধরে ঘরে ফিরেছেন তার স্ত্রী অনুশীলা বাড়ৈ। চারদিনের অনশন শেষে এলাকাবাসী ও সাংবাদিকদের হস্তক্ষেপে পারিবারিকভাবে মীমাংসার মাধ্যমে এই দম্পতির পুনর্মিলন ঘটে। এতে খুশি নবদম্পতি ও স্থানীয়রা।শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিশ্বজিৎ পাত্র ও অনুশীলা বাড়ৈর মধ্যে দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে প্রায় চার বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।বিশ্বজিৎ অভিযোগ করেন, স্ত্রী অনুশীলার পড়াশোনা ও ভবিষ্যৎ গড়তে তিনি নিজস্ব স্বপ্ন বিসর্জন দিয়ে সব ধরনের সহযোগিতা করেছেন। এমনকি লাখ লাখ টাকা খরচ করে তাকে নার্সিং পড়িয়েছেন। কিন্তু চাকরি পাওয়ার পর অনুশীলা ধীরে ধীরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।সম্প্রতি বিশ্বজিৎ জানতে পারেন, তাকে না জানিয়েই স্ত্রী অনুশীলা তাকে ডিভোর্স দিয়েছেন। বিষয়টি জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। প্রিয় মানুষটিকে হারানোর আশঙ্কায় গত চারদিন ধরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে প্রেমিকা অনুশীলা বাড়ৈর বাড়ির সামনে বিয়ের স্বীকৃতির দাবিতে অনশনে বসেন বিশ্বজিৎ। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সমাধানে এগিয়ে আসেন।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও সাংবাদিকদের উদ্যোগে দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।সমঝোতার এক পর্যায়ে অনুশীলা নিজের ভুল বুঝতে পারেন এবং স্বামীর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর স্বামী বিশ্বজিতের হাত ধরে তিনি বাড়ি ফেরেন। চারদিনের অনশনও শেষ করেন বিশ্বজিৎ পাত্র।এ বিষয়ে অনুশীলা বাড়ৈ বলেন,আমি ভুলের মধ্যে ছিলাম। এখন বুঝতে পেরেছি। আমি আমার স্বামীকে নিয়ে সামনে সুখে শান্তিতে থাকতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।বিশ্বজিৎ পাত্র বলেন,আমার বিশ্বাস ছিল, আমার স্ত্রী একদিন ফিরে আসবে। সবার প্রচেষ্টায় আমি তাকে ফিরে পেয়েছি। আমরা যেন সারাজীবন সুখে-দুঃখে একসাথে সংসার করতে পারি, সবার কাছে দোয়া চাই।স্থানীয়রা জানান, তাদের এই ভালোবাসার বন্ধন যেন আগামীতেও অটুট থাকে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন
প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন

বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফলভাবে মানবদেহে মূত্রথলি বা ব্লাডার প্রতিস্থাপন করেছেন দেশটির চিকিৎসকরা। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য Read more

একসঙ্গেই খেলতো তিন শিশু, এখন কবরেও পাশাপাশি
একসঙ্গেই খেলতো তিন শিশু, এখন কবরেও পাশাপাশি

প্রতিদিনের মতোই সোমবার সকালে একসঙ্গে স্কুলে গিয়েছিল আরিয়ান, বাপ্পি ও উমায়ের। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থীদের স্কুল শেষে Read more

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার (১ জুন) সংঘটিত এই Read more

উত্তরায় সন্ত্রাসী হামলা: জুলাই যোদ্ধা ২ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম
উত্তরায় সন্ত্রাসী হামলা: জুলাই যোদ্ধা ২ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির ওপর Read more

বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি
বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি

বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা–কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন