নড়াইলের নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের তেলিডাংগা গ্রামে এক গৃহবধূকে তার তালাকপ্রাপ্ত সাবেক স্বামী ধারালো ব্লেড দিয়ে নৃশংসভাবে আঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ এপ্রিল) গভীর রাতে মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। ওই গৃহবধূর নাম মিতু বেগম। বর্তমানে ভুক্তভোগী নারী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তালাকপ্রাপ্ত সাবেক স্বামীর নাম নুরে আলম মল্লিক।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তেলিডাঙ্গা গ্রামের ওবায়দুল শেখের মেয়ে মিতুর সাথে কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের নুরে আলমের প্রায় দেড় মাস আগে বিচ্ছেদ হয়। ভুক্তভোগী মিতু জানান, রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে তিনি ঘর থেকে বাইরে বের হলে ওত পেতে থাকা নুরে আলম তাকে পেছন থেকে ঝাপটে ধরে। এসময় হত্যার উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে তার মুখ, চোখ ও গলায় উপর্যুপরি আঘাত করা হয়। মিতুর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মিতুকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি সেলাই দেওয়া হয়েছে। তিনি আরও জানান নুরে আলম একজন নেশাখোর। আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।আহত মিতুর ভাই মহিদুল জানান,“আমার বোন মিতুকে দেড় মাস আগে নুরে আলমের সাথে সমাজিক ভাবে তালাক প্রদান করা হয়। নুরে আমার বোন মিতুকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে ধারালো বেøড দিয়ে আঘাত করে গুরুতর যখম করেছে। নুরে আলম একজন নেশাগ্রস্ত লোক এবং মাদক ব্যাবসায়ী। আমরা ওই লম্ফট নুরে আলমের বিচার দাবী করছি।”অভিযুক্ত নুরে আলমের সংঙ্গে যোগাযোগ করে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া যায় নাই।নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, “এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওয়াপাড়া নৌবন্দরে দেড় বছরে ডুবেছে ১৫ জাহাজ
নওয়াপাড়া নৌবন্দরে দেড় বছরে ডুবেছে ১৫ জাহাজ

যশোরের শিল্পনগর নওয়াপাড়া নৌবন্দরে নাব্যতার কারণে জাহাজ ডুবির ঝুঁকি বাড়ছে। গত দেড় বছরে ১৫টির বেশি পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। Read more

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১

লেবাননের ভূখণ্ডে এ বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। Read more

৩ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা
৩ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

দেশের তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপটি আজ সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্র Read more

অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৮
অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৮

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় গত কয়েক দিনের ভারী তুষারপাত ও ভয়াবহ তুষারধসে ৮ জন নিহত হয়েছেন। সর্বশেষ স্থানীয় সময় শনিবার (১৭ Read more

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের Read more

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন