দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (০৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের হাম সংক্রমণ পরিস্থিতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এই বিজ্ঞপ্তিতে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন রোগী ঢাকা বিভাগে এবং অন্য একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ ৫ এপ্রিল (সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩ হাজার ৩৮০ জন রোগী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু
৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু Read more

প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

কল রেকর্ড  ফাসেঁর জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার Read more

বাঁকখালী মুক্তির অভিযানে প্রশাসন, ভাঙছে দখলদারদের দুর্গ
বাঁকখালী মুক্তির অভিযানে প্রশাসন, ভাঙছে দখলদারদের দুর্গ

কক্সবাজার শহরের প্রাণভোমরা বাঁকখালী নদীকে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন শুরু করেছে বহুল প্রতীক্ষিত উচ্ছেদ অভিযান। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা Read more

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট Read more

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজবাড়ী -কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় বৃটিশ টোবাকোতে চাকুরী করা মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছে একই Read more

পাকুন্দিয়ার জনপ্রিয় ‘কথার আম্মু’র ভাতের হোটেল হঠাৎ বন্ধ, এ নিয়ে নানা গুঞ্জন
পাকুন্দিয়ার জনপ্রিয় ‘কথার আম্মু’র ভাতের হোটেল হঠাৎ বন্ধ, এ নিয়ে নানা গুঞ্জন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘কথার আম্মু’র ভাতের হোটেল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন