সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা পথচারীরা জীবনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।রবিবার (৫ এপ্রিল) সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ির মহাসড়কের বাঘাবাড়ি বড়াল সেতুর উত্তর পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল একটি ট্যাংকলরি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। অতিরিক্ত যানজটের কারনে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে অটোরিকশার গতি থামালে একই দিক থেকে আসা ট্যাংকলরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান।বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে সিএনজিচালিত অটোরিকশা এবং ট্যাঙ্কলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সুত্রধর নামে একজন নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারকানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।শনিবার (৪ এপ্রিল) Read more

নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ
নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ

নেপালে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল ড্র করেছে। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক হলেও, শেষ পর্যন্ত তারা গোলের সুযোগ Read more

গাজার কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত
গাজার কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে গাড়ি দুর্ঘটনায় দখলদার ইসরায়েলের ১২ সেনা আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে Read more

আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের Read more

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন