যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে কৃষ্ণাঙ্গ যুবকের অতর্কিত হামলায় নিলুফার ইয়াসমিন পারভীন নামের এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেভাজন অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন নামে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে একটি গ্যাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এটিএম মেশিনের টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)।এসময় তিনি বলেন, আপনার মেশিন আমার টাকা নিয়ে গেছে আমার টাকা দিন। জবাবে নীলুফার বলেন, আপনি হয়তো ভুল পিন নম্বর দিয়েছেন, এটিএম মেশিন তো আমার নয়, আমি টাকা দিতে পারব না। এ কথা শুনে কৃষ্ণাঙ্গ লোকটি কিছু না বলে চলে যান।এরপর বৃহস্পতিবার ভোরে নীলুফার ইয়াসমিনের ব্যক্তিগত গাড়ির উইন্ডশিল্ড (সামনের কাঁচ) হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন অভিযুক্ত। কারণ জানতে নীলুফার দোকান থেকে বেরিয়ে এলে জোয়াচিন ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে হাতুড়ি আর চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।হামলার পরপরই ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহত নিলুফার ইয়াসমিন পারভীনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে এই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। তার ১৬ ও ২০ বছরের দুটি কন্যাসন্তান রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম
৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম

টানা ৮ দফায় বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে Read more

ডাকসু নির্বাচন: শীর্ষ ৩ পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা
ডাকসু নির্বাচন: শীর্ষ ৩ পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে শীর্ষ ৩ পদেই এগিয়ে আছেন শিবির সমর্থিত Read more

সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি বেগম (৩৫) নামে র‍্যাব সদস্যের এক স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার Read more

হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র উপায় যুদ্ধবিরতি: চীন
হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র উপায় যুদ্ধবিরতি: চীন

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের বর্তমান সংকট নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির ওপর গুরুত্বারোপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে Read more

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান
জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) Read more

বুবলীর নতুন ছবি প্রকাশে বাড়ল জল্পনা
বুবলীর নতুন ছবি প্রকাশে বাড়ল জল্পনা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন। তাকে কোনো অনুষ্ঠান বা শোরুম উদ্বোধনেও দেখা যাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন