রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও যাত্রীর পরিচয় শনাক্ত হয়নি।  মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের ২জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর আনুমানিক ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি ব্যাটারী চালিত রিকশার উপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করেন। আর আটক করেন ট্রাকটির চালাককে। এরপর এই দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতে মীরহাজীরবাগে ট্রাক ধাক্কায় এই  দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, নিহত রিকশা চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি কদমতলির মুরাদপুর এলাকায় থাকতেন। তবে যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদের দরকার নেই: মেজর হাফিজ
জুলাই সনদের দরকার নেই: মেজর হাফিজ

আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন, যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) Read more

অভিজ্ঞতা ছাড়াই ৪০০ জন নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
অভিজ্ঞতা ছাড়াই ৪০০ জন নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত Read more

সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা

সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে শুরু করেছ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে Read more

উখিয়া সীমান্তে কোটি টাকার ইয়াবা উদ্ধার
উখিয়া সীমান্তে কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪-বিজিবি)। বৃহস্পতিবার (১৪ Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোতে ২৭ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোতে ২৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিসৌরি এবং কেনটাকিকে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসার শনিবার (১৭ মে) মাইক্রো Read more

সীমান্তে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের
সীমান্তে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের।রবিবার (২৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন