মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি অংশ আশ্রয়ক্যাম্প ছেড়ে গোপনে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। দালালচক্রের সহায়তায় সাগরপথ ব্যবহার করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত ও কর্ণফুলী টানেলসংলগ্ন উপকূলীয় এলাকাকে ‘নিরাপদে নামার পয়েন্ট’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, গত এক বছরের বেশি সময় ধরে পারকি সমুদ্র সৈকত, কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়া ও রাঙ্গাদিয়া মাছের চরসহ উপকূলের বিভিন্ন নির্জন স্থানে মাঝেমধ্যে ইঞ্জিনচালিত নৌকায় করে রোহিঙ্গাদের নামানো হচ্ছে। পরে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে সিএনজি ও অটোরিকশা যোগে বিভিন্ন এলাকায় চলে যায়।সবশেষ গত শুক্রবার (৩ এপ্রিল) ভোরে পারকি সমুদ্র সৈকতে শিশু ও নারীসহ প্রায় ২০ জন রোহিঙ্গার একটি দল আসে। সকাল ১০টার দিকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও কর্ণফুলী টানেল এলাকার আশপাশে কাঁদামাখা অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের আটক করেন।তবে আটক হওয়া ব্যক্তিদের বিষয়ে আনোয়ারা ও কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের দাবি, অনেক ক্ষেত্রে বিষয়টি নিয়ে পুলিশ সক্রিয়ভাবে এগোয় না। পরে স্থানীয়রা আটক রোহিঙ্গাদের নৌবাহিনীর কাছে হস্তান্তর করলে সংশ্লিষ্ট বাহিনী তাদের পুনরায় আশ্রয়ক্যাম্পে পাঠায় বলে জানা যায়।রোহিঙ্গা আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে এক রোহিঙ্গা যুবককে বলতে শোনা যায়, ‘ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে এসেছি। সেখানে গ্যাস সংকট রয়েছে। পরিবার বিচ্ছিন্ন থাকার কারণে আমরা কক্সবাজার ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে এসেছি।’প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জাহেদুল আলম বলেন, শুক্রবার সকালে শরীরে কাঁদামাখা নারী-শিশুসহ প্রায় ২০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখি। কথা বললে তারা জানায়, ভাসানচর আশ্রয়ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। পরে পুলিশ ফাঁড়িতে নিতে চাইলে তারা যেতে রাজি হয়নি এবং সেখান থেকে অন্যত্র চলে যায়।স্থানীয় বাসিন্দা এম. লোকমান শাহ বলেন, মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও নিয়ন্ত্রণহীনভাবে ক্যাম্প ছেড়ে বের হওয়ার প্রবণতা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। কয়েক বছর ধরে সাগরপথে পারকি সৈকত ও টানেল এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে লোকালয়ে প্রবেশের ঘটনা ঘটছে। এসব এলাকায় কঠোর নজরদারি জরুরি।এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল নোমান বলেন, রোহিঙ্গা আসার বিষয়ে এখনো আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী এবং কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, শুক্রবার রোহিঙ্গা আসার কোনো তথ্য আমাদের কাছে ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।উল্লখ্য, এই রুট ব্যবহার করে রোহিঙ্গা আসার ঘটনা নতুন নয়। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়া থেকে ভাসানচর থেকে পালিয়ে আসা ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। চলতি বছরের ২২ জানুয়ারি রায়পুর চুন্নাপাড়া এলাকা থেকে শিশুসহ সাতজন রোহিঙ্গা আটক হয়। এর আগেও বিভিন্ন সময়ে পারকি সমুদ্র সৈকত ও টানেলসংলগ্ন এলাকা থেকে রোহিঙ্গাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, দালালচক্রের মাধ্যমে গত কয়েক বছরে ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা অন্তত দুই শতাধিক রোহিঙ্গা উপকূলীয় এলাকায় পৌঁছেছে। টাকার বিনিময়ে নৌকাযোগে তাদের পারকি এলাকায় নামিয়ে দেওয়া হয়। এরপর পরিকল্পিতভাবে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকায় মিশে যাওয়ার চেষ্টা করে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন।মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩ টার Read more

মাগুরায় বাসের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত
মাগুরায় বাসের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১ জুন) বিকালে পৌর এলাকার Read more

ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রবিবার Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো Read more

ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সে.মি. ওপরে
ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সে.মি. ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার Read more

ঠিকাদারের টাকার অভাবে থেমে রাস্তার কাজ, দুর্ভোগে জনসাধারণ
ঠিকাদারের টাকার অভাবে থেমে রাস্তার কাজ, দুর্ভোগে জনসাধারণ

দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের জন্য প্রায় এক বছর আগে রাস্তার মাটি কুড়ে রাখা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী তিন মাস আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন