যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির যে উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তা আপাতভাবে ব্যর্থ হতে চলেছে। কারণ, তেহরান জানিয়েছে— মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপের জন্য নিজেদের প্রতিনিধি পাঠাতে আগ্রহী নয় ইরানের সরকার।গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার কিছুদিন পর মার্চের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে মধ্যস্থতায় নামে পাকিস্তান। মিসর এবং তুরস্কও এতে যোগ দিলেও মধ্যস্থতাকারী হিসেবে মুখ্য ভূমিকায় পাকিস্তানই ছিল। মার্কিন কর্মকর্তাদের আহ্বানে এ ভূমিকায় আসে পাকিস্তান।মার্চের প্রথম থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে একাধিক গোপন চ্যানেলে যোগাযোগ রাখছিলেন পাকিস্তানি কর্মকর্তারা। তারপর মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে তেহরানকে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি প্রস্তাব পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের ওপর ভিত্তি করে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সরাসরি সংলাপের আয়োজন করেছিল পাকিস্তান। এপ্রিল প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে ইসলামাবাদে সেই সংলাপ শুরু হওয়ার কথা ছিল।তবে শুক্রবার ইরানের কর্মকর্তারা পাকিস্তানি কর্মকর্তাদের জানিয়েছেন, তারা ইসলাবাদের বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছেন না। তারা আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি-প্রস্তাবে ইরানের কাছে যেসব দাবি-দাওয়া তুলেছেন— সেসবের অধিকাংশই তেহরানের কাছে অগ্রহণযোগ্য। অপর দুই মধ্যস্থতাকারী দেশ মিসর ও তুরস্কের কর্মকর্তাদের বরাতে জানা গেছে এ তথ্য।প্রতিনিধি পাঠাতে ইরানের অনীহার কারণে ইসলামাবাদে মার্কিনি ও ইরানি প্রতিনিধিদের মধ্যে প্রত্যাশিত শান্তি সংলাপ এবং বৈঠক কার্যত ভেস্তে গেলো।মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস তাদের প্রতিবেদন থেকে জানা গেছে, এই সংলাপের ব্যাপারে যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ করে এনেছিরেন মার্কিন কর্মকর্তারা। এমনকি হরমুজ প্রণালি থেকে যদি ইরান অবরোধ তুলে নেয়, তাহলে দেশটিতে যুদ্ধবিরতি ঘোষণা করবে যুক্তরাষ্ট্র— এমন একটি প্রস্তাবের খসড়াও তারা প্রস্তুত করে ফেলেছিলেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দখলদারদের ছাড় নয়, সিংড়ায় এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান
দখলদারদের ছাড় নয়, সিংড়ায় এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

নাটোরের সিংড়া উপজেলায় সরকারি এক নম্বর খাস জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (১৫ জুন) Read more

ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী
ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টায় Read more

‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র Read more

হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে 'হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন' এর শুভ সূচনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷সোমবার Read more

এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার
এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা 'আমার বাংলাদেশ পার্টি' (এবি পার্টি) যোগ দেওয়ায় তাকে দল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন