দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।তিনি বলেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের কথা বলা হলেও মাঠপর্যায়ে গিয়ে বাস্তব চিত্র ভিন্ন পাওয়া যাচ্ছে।এ সময় তিনি টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের বিষয়েও কথা বলেন। এ জন্য জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত উন্নয়ন কাজ শুরু হবে বলে জানান তিনি।পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের

'কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু Read more

দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। চার জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী।বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

পুলিশ দেখেই দ্রুত গতিতে চালিয়ে পালায় কাভার্ড ভ্যান, অতঃপর
পুলিশ দেখেই দ্রুত গতিতে চালিয়ে পালায় কাভার্ড ভ্যান, অতঃপর

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজার এলাকায় Read more

কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়
কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়

 ছুটির আমেজে ভরপুর থাকার কথা ছিল কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনযাত্রা। কিন্তু সেই পথই এখন অজানা আতঙ্কে মোড়ানো। সন্ধ্যা নামলেই জানালার Read more

ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান
ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান

ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। সংবাদমাধ্যমটি পাকিস্তানের Read more

ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন
ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে? এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন