পাবনার ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (৩০) গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসি ও দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।বিক্ষোভে নিহত সোহাগের পরিবার, স্বজন, এলাকাবাসী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় “আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই”, “খুনিদের ফাঁসি চাই” স্লোগানে পুরো শহর উত্তাল হয়ে ওঠে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নাজমুল হাসান রিশাদ, উপজেলা ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটু ও শাওন।বক্তারা অভিযোগ করে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে ছাত্রদল নেতা সোহাগকে হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত নৃশংস ও অমানবিক ঘটনা। জাকারিয়া পিন্টুর সমর্থকদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যার মাধ্যমে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি।”নিহত সোহাগের ছোট ভাই রোহান কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই হত্যার বিচার চাই। খুনিদের এমন শাস্তি দেওয়া হোক যেন আর কেউ এভাবে মানুষ হত্যার দুঃসাহস না দেখায়।”ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, “হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।”উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা ও জিয়া সাইবার ফোর্স ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হোসেন সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক
১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০১১ সালের ১১ জুলাই, সময় যেন থমকে গিয়েছিল। ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে সৈদালীতে ডোবার পানিতে উল্টে Read more

বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা
বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলা। ইতোমধ্যেই সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে Read more

ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র
ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ অন্ধকার কলোনিতে ব্যাংক এশিয়ার পাশের একটি ভাড়া বাসা থেকে অপহৃত ৪ বছর বয়সী শিশু মো. Read more

বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব

ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরাম” (বিবিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) Read more

প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক চলছে
প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক চলছে

সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২ Read more

মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা
মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা

মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন