ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস করা যুদ্ধবিমানের ছবিট পেয়েছে। যেটি সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড আজ শুক্রবার (০৩ এপ্রিল) ভূপাতিত করেছে।বিপ্লবী গার্ড যদিও জানিয়েছিল, তারা মার্কিনিদের অত্যাধুনিক এফ-৩৫ ভূপাতিত করেছে। তবে তাসনিম নিউজ বিমানের মডেলের নাম প্রকাশ করেনি।তবে বার্তাসংস্থাটি জানায়, যে বিমানটি ভূপাতিত করা হয়েছে সেটিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের চিহ্ন রয়েছে।মার্কিন ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে।তাসনিম তাদের প্রতিবেদনে জানায়, “”যুদ্ধবিমানটি ইংল্যান্ডের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে স্কোয়াড্রনটিকে বর্তমানে সেন্ট্রাল কমান্ড মিশন এলাকায় মোতায়েন করা হয়েছে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে Read more

হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে
হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে

লস অ্যাঞ্জেলসের কাছে একটি হার্ডওয়্যার দোকানের গাড়ি পার্কিং জোনে একত্রিত হয়েছিলেন হুয়ান ও তার আরো কয়েকজন বন্ধু। যেখান থেকে মার্কিন Read more

‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’
‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি Read more

তথ্য অধিকার আইনেও মিলেনি সাড়া, আয়কর ফাঁকির অভিযোগ
তথ্য অধিকার আইনেও মিলেনি সাড়া, আয়কর ফাঁকির অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনয়নে অবস্থিত গোবিন্দ আইডিয়াল স্কুল ও কলেজের বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার আয়কর ফাঁকিসহ আর্থিক অনিয়মের Read more

মিরাজকে দলে চায় লাহোর কালান্দার্স
মিরাজকে দলে চায় লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে লাহোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন