কিউবার উদ্দেশ্যে তেলবাহী আরেকটি জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দেশটির জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলিয়ভ ‘এনার্জোপ্রম-২০২৬’ ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ‘গতকাল সেন্ট পিটার্সবার্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। কিউবার প্রতিনিধিরা আমাদের কাছে এসেছিলেন। কিউবা সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে—তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তেলের চালান কোথা থেকে এল? একটি রুশ জাহাজ অবরোধ ভেঙে পৌঁছেছে। এখন দ্বিতীয় একটি জাহাজে তেল লোড করা হচ্ছে। আমরা কিউবাকে অসহায় অবস্থায় ছেড়ে দেব না।’গত ৩০ মার্চ রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, ‘আনাতোলি কোলদকিন’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার ১ লাখ টন তেল নিয়ে মানবিক সহায়তা হিসেবে কিউবায় পৌঁছেছে।৩ জানুয়ারি ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন সামরিক অভিযানের পর হাভানায় জ্বালানি পরিস্থিতির অবনতি ঘটে। ভেনেজুয়েলা ছিল কিউবার অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ।২৯ জানুয়ারি হোয়াইট হাউস একটি আদেশে স্বাক্ষর করে, যাতে কিউবাকে তেল সরবরাহকারী দেশগুলোর পণ্যের ওপর শুল্ক আরোপের সুযোগ রাখা হয়। তবে এর আগে জানানো হয়েছিল, মানবিক কারণে রাশিয়া ও অন্যান্য দেশের মাধ্যমে কিউবায় সীমিত আকারে তেল সরবরাহে যুক্তরাষ্ট্র আপত্তি জানায় না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সেনা টহল দল বিশেষ অভিযানে এসব Read more

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ Read more

লিটনের চাওয়া শুনলো বিসিবি
লিটনের চাওয়া শুনলো বিসিবি

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে Read more

ক্রস-বর্ডার ই-কমার্স: বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ
ক্রস-বর্ডার ই-কমার্স: বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ

বর্তমান বিশ্বে বাণিজ্যের সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। একসময় আন্তর্জাতিক বাজারে প্রবেশ মানেই ছিল বড় পুঁজি, জটিল রপ্তানি কাঠামো এবং বিদেশি Read more

এক থাপ্পড় দিয়ে সাত থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা
এক থাপ্পড় দিয়ে সাত থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা

ভারতের বিহারে পেট্রল পাম্পের এক কর্মীকে থাপ্পড় দিয়ে ৭ থাপ্পড় খেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। শনিবার (৫ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে Read more

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান
৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

সামরিক স্থাপনায় হামলা ও নাশকতা সম্পর্কিত ৮ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির প্রধান বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন