ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে দেশটি। এছাড়া তেলআবিবকে লক্ষ্য করে কয়েক দফায় দফায় চালিয়েছে ইরান।ইসরাইলের সামরিক বাহিনী জানায়, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।শুক্রবার (০৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, তারা তেলআবিব ও ইলাত অঞ্চলে ইসরাইলের সামরিকঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোর ওপর সফল হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরাইলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। বুধবার রাতে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে তিনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কি আদৌ আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে? খবর রয়টার্সের।চিঠিতে পেজেশকিয়ান সরাসরি মার্কিন নাগরিকদের সম্বোধন করে জানতে চান, এই যুদ্ধের মাধ্যমে আসলে আমেরিকার জনগণের কোন স্বার্থটি অর্জিত হচ্ছে? তিনি দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, বিস্তারবাদ কিংবা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি এবং কোনো যুদ্ধেরও সূচনা করেনি।তিনি বলেন, ইরানকে একটি হুমকি হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে, তা মূলত বিশ্ব রাজনীতির ক্ষমতাবানদের রাজনৈতিক ও অর্থনৈতিক লালসার ফসল। যুক্তরাষ্ট্র ইরানের পার্শ্ববর্তী দেশে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে। এই ঘাঁটিগুলো থেকেই চালানো সাম্প্রতিক মার্কিন আগ্রাসনগুলো দেখিয়ে দিয়েছে যে, এই ধরনের সামরিক উপস্থিতি প্রকৃতপক্ষে কতটা হুমকিস্বরূপ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক ও সামরিক অবকাঠামোতে ইরানের প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি বৈধ আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবনযুদ্ধে হেরে গেলেন কলেজছাত্রী ছায়া
জীবনযুদ্ধে হেরে গেলেন কলেজছাত্রী ছায়া

অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন কলেজছাত্রী সুমাইয়া আক্তার ছায়া (১৯)। ৮ দিন ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর Read more

ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি
ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে এসি সংযোগ এবং বৈদ্যুতিক কাজের রক্ষনাবেক্ষণের জন্য ৩৫ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে Read more

চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় ভুল সংশোধনে ৬৫ জন সংশোধনকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব Read more

সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে
সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে Read more

মেহেরপুর হাসপাতালের প্রধান ফটকের সামনে চিকিৎসা দিচ্ছেন কবিরাজ
মেহেরপুর হাসপাতালের প্রধান ফটকের সামনে চিকিৎসা দিচ্ছেন কবিরাজ

মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানের ভেতর চ্যালেঞ্জ দিয়ে দিবালোকে বসে চিকিৎসা চালাচ্ছেন এক কবিরাজ। একটি চার Read more

বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা
বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা-বাহেরচর সড়কের বগা হোগলা সেতু থেকে বাহেরচর ডাকুরিয়া নদীর সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সড়কে অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন