যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে এলে একজনকেও যেন বাঁচিয়ে না রাখা হয় সেই নির্দেশনাও দেন তিনি।বৃহস্পতিবার (০২ এপ্রিল) ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাতে সর্বাধিনায়ক আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন তিনি।আমির হাতামিকে এ সময় বলতে শোনা যায়, “যদি শত্রুরা স্থল হামলার চেষ্টা চালায়। একজনও যেন বেঁচে না থাকে।”“শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ আর গতিবিধির ওপর মুহূর্তের জন্য নজর না হারিয়ে আমাদের চরম সতর্ক থাকতে হবে; এবং তাদের আক্রমণের ধরন বুঝে তা প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।”গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। তারা দখলদার ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো টার্গেট করেছে।যুদ্ধ প্রায় এক মাস গড়ানোর পর এখন ইরানে স্থল হামলার শঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য এ হামলাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে। এছাড়া আরও অন্তত একটি বিমানবাহী রণতরী এ অঞ্চলে আনছে তারা। বলা হচ্ছে, মার্কিন সেনারা যদি স্থল হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য থাকবে পারস্য উপসাগরে থাকা ইরানের খার্গ দ্বীপ দখল করা। যে দ্বীপ থেকে নিজেদের ৯০ শতাংশ তেল বহির্বিশ্বে রপ্তানি করে তেহরান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব
এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হতে যাচ্ছে আগামী শুক্রবার (৮ আগস্ট)। এই এক Read more

ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে পিকআপ ভ্যানে ধাক্কায় আহত ৩
ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে পিকআপ ভ্যানে ধাক্কায় আহত ৩

কিশোরগঞ্জের ভৈরবে দাঁড়িয়ে থাকা ফল বোঝাই একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি খালি পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ ৩ জন গুরুতর আহত Read more

আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত
আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানোর Read more

লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা
লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা Read more

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Read more

বেরোবিতে ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা
বেরোবিতে ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা

নানা আলোচনা–সমালোচনার পর জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ ১৭১ জনের বিরেুদ্ধে মামলা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন