কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহ পতিতালয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে মানবপাচার চক্রের অন্যতম সদস্য শারমিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে কিশোরগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ। গ্রেপ্তারকৃত শারমিন নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার মৃত আহম্মদ আলীর মেয়ে। সে বর্তমানে ভৈরব রেলস্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করত।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব রেলস্টেশন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির মেয়ে ফারজানা ওরফে নাইমা (১৪)। গত ১০ জানুয়ারি কিশোরী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা পারভিন বেগম। পরবর্তীতে লোকমুখে খবর পেয়ে গত ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ গাঙ্গিনাপাড় এলাকার নাজমা বোর্ডিং নামক একটি পতিতালয় থেকে ভৈরব থানা পুলিশ ও স্বজনদের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া কিশোরীর মা পারভিন বেগম জানান, আমি ভিক্ষা করে খাই। আসামি শারমিনসহ আরও ৪-৫ জন আমার মেয়েকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ময়মনসিংহে নিয়ে যায়। সেখানে এক পতিতালয়ে লাভলী ও কবিরের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে তাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করতো, কথা না শুনলে মারধর করা হতো। আমি দোষীদের শাস্তি চাই। এ বিষয়ে ষ্টেশন এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন, গত কয়েক মাস যাবত দেখতেছি রাতে শাহ আলমের অনুপস্থিতিতে শারমিন দোকান পরিচালনা করতো। এ নিয়ে এলাকায় অনেক গুঞ্জন চলতেছে। রাতে পুলিশ শারমিনকে গ্রেফতার করে নিয়ে গেছে। আজ জানতে পারলাম সে পাচারকারি চক্রের একজন সক্রিয় সদস্য। লোকমুখে গুঞ্জন রয়েছে শারমিন এখন শাহ আলমের বিয়ে করা স্ত্রী।  ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, এটি একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র। আসামিরা পরস্পর যোগসাজশে অসহায় কিশোরীকে কাজের কথা বলে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। আমরা এজাহারনামীয় আসামি শারমিনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি। মোট সাত জন জড়িত আসামিদের মধ্যে শারমিনসহ তিন জনকে গ্রেপ্তার করেছি। চক্রের বাকি সদস্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত আছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৈকতের প্রহরীরা বিদায় নিচ্ছেন সেপ্টেম্বরেই, মৃত্যু ঝুঁকিতে পর্যটকরা
সৈকতের প্রহরীরা বিদায় নিচ্ছেন সেপ্টেম্বরেই, মৃত্যু ঝুঁকিতে পর্যটকরা

সাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মানুষের জীবন বাঁচাতে যারা দিনরাত পাহারা দেয়, সেই লাইফ গার্ড কর্মীদের আর হয়তো দেখা যাবে না Read more

মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে Read more

চাটমোহরের আলোচিত মধুচক্রের মূল হোতা সাগর আটক
চাটমোহরের আলোচিত মধুচক্রের মূল হোতা সাগর আটক

পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি আলোচিত মধুচক্রের অন্যতম মূল হোতা সাগর হোসেনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোররাতে নাটোর Read more

বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের
বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের

আর মাত্র একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টির নতুন আসর। যেখানে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, হংকং ও Read more

যশোরে বাওড় থেকে ১০ মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার
যশোরে বাওড় থেকে ১০ মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার কুলিয়া বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কালসার লাশ উদ্ধার হয়েছে।বুধবার (১ অক্টোবর) রাতে চৌগাছা থানা পুলিশ লাশটি Read more

পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত
পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত

ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন রাজধানী কক্সবাজার যেন রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। মাত্র তিন দিনেই বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে ভিড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন