বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার লোহালিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুত করে রেখেছিলেন ওই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানে হান্নান হাওলাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাঁর ঘর থেকে উদ্ধারকৃত ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাবুগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত

জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি Read more

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

সকালে কিছুটা রোদ থাকলেও আজ রাজধানী ঢাকায় দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ আগস্ট) সকাল Read more

ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 
ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলা মডেল Read more

উত্তর-পূর্ব থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০
উত্তর-পূর্ব থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যাওয়ার পথে একটি ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।  এই দুর্ঘটনায় Read more

এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট। ইতোমধ্যে নোটের ছবিও প্রকাশ করেছে বাংলাদেশ Read more

নাটোরের লালপুরে রান্নাঘরে মিললো শাশুড়ির মরদেহ
নাটোরের লালপুরে রান্নাঘরে মিললো শাশুড়ির মরদেহ

নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন