পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে পৃথক দুটি অভিযানে ‘ভারত-সমর্থিত’ ১৩ জঙ্গিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসপিআর।বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের উপস্থিতির খবরের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়।আইএসপিআর জানায়, বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে ১০ জন জঙ্গি নিহত হয়।এছাড়া বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে আরও তিনজন জঙ্গিকে হত্যা করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য কোনো ‘ভারত-সমর্থিত’ জঙ্গি লুকিয়ে আছে কিনা, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান (স্যানিটাইজেশন অপারেশন) চালানো হচ্ছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার থাকবে বলেও জানায় আইএসপিআর।২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে, বিশেষ করে কেপি ও বেলুচিস্তান প্রদেশে, সীমান্তপারের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।এ প্রেক্ষাপটে পাকিস্তান ‘অপারেশন গাজাব লিল-হক’ নামে একটি সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে প্রায় ৬৮৪ জন আফগান তালেবান সদস্য ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়।দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, এ পর্যন্ত ৯০০-র বেশি আফগান তালেবান সদস্য আহত হয়েছেন এবং ২৫২টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে।২০২৫ সালের অক্টোবরে আফগান তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গিদের আকস্মিক হামলার জেরে দুদেশের মধ্যে সীমান্ত সংঘর্ষও হয়। এতে ২০০-র বেশি তালেবান ও সহযোগী জঙ্গি নিহত এবং পাকিস্তানের ২৩ জন সেনা সদস্য নিহত হন।তবে একাধিক দফা আলোচনা সত্ত্বেও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আফগান তালেবান সরকারের অনীহার কারণে দুদেশ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে
রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে

রজব আরবি শব্দ। এর অর্থ সম্মান করা। ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান Read more

আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন, কোন রুটে কত ভাড়া?
আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন, কোন রুটে কত ভাড়া?

জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া Read more

শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস
শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘উন্নয়নশীল দেশগুলোকেই অধিকাংশ সময় শরণার্থীদের বোঝা বহন করতে হচ্ছে। এটি মোটেও উচিত নয় এবং বিষয়টি Read more

দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ
দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ

ক্রিকেট মাঠে লড়াইয়ে যেমন উত্তেজনা থাকে, তেমনি মাঠের বাইরেও ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই খবরের শিরোনাম হয়। চলতি এশিয়া Read more

মসজিদে হারাম-নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
মসজিদে হারাম-নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা Read more

দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন
দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫ এ আগুন লেগেছে। মঙ্গলবার ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানের সহায়ক শক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন