দীর্ঘ ৫৩ বছর পর আজ চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন ৪ নভোচারী। ১৯৭২ সালের পর এটিই হবে মানুষের প্রথম চন্দ্রযাত্রা। এই অভিযানকে নতুন যুগে মহাকাশ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের পথচলার বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।নাসার এই মিশনের নাম ‘আর্টেমিস-২’। নানা বাধা ও বিলম্ব পেরিয়ে অবশেষে ফ্লোরিডা থেকে বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২২৪টা) উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে। খবর এএফপি। এই অভিযানে অংশ নিচ্ছেন তিন মার্কিন নভোচারী।  তারা হলেন—রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। তাদের সঙ্গে রয়েছেন কানাডার জেরেমি হ্যানসেন। প্রায় ১০ দিনের এই যাত্রায় তারা চাঁদের কক্ষপথ ঘুরে আসবেন। তবে অবতরণ করবেন না।  ১৯৬৮ সালের অ্যাপোলো-৮ মিশনের মতোই হবে এই ভ্রমণ।এই অভিযানে একাধিক ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে। প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ, কোনো নারী ও কোনো অ-মার্কিন নাগরিক চন্দ্র মিশনে অংশ নিচ্ছেন।এটি নাসার নতুন চন্দ্র রকেট ‘এসএলএস’-এর প্রথম মানববাহী উড্ডয়নও। বিশাল আকৃতির কমলা-সাদা এই রকেট ভবিষ্যতে বারবার চাঁদে ফেরার সুযোগ তৈরি করবে।  লক্ষ্য, সেখানে একটি স্থায়ী ঘাঁটি গড়ে তোলা এবং মহাকাশ অনুসন্ধানকে আরও এগিয়ে নেওয়া।নভোচারী ক্রিস্টিনা কচ বলেন, ‘চাঁদ আমাদের সৌরজগতের গঠনের এক জীবন্ত সাক্ষ্য।’ তিনি বলেন, এটি মঙ্গল অভিযানের পথে একটি ধাপ। সেখানে অতীত জীবনের প্রমাণ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মূলত ফেব্রুয়ারিতেই উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু একের পর এক সমস্যায় বিলম্ব হয়। এমনকি বিশ্লেষণ ও মেরামতের জন্য রকেটটি হ্যাঙ্গারে ফিরিয়ে নিতে হয়েছিল।সম্প্রতি নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় বলেন, ‘যান প্রস্তুত, সিস্টেম প্রস্তুত। ক্রুরাও প্রস্তুত।’মঙ্গলবার পর্যন্ত সংস্থার কর্মকর্তারা জানান, প্রকৌশল কার্যক্রম ও চূড়ান্ত প্রস্তুতি নির্বিঘ্নে এগোচ্ছে। আবহাওয়াও অনুকূলে রয়েছে।তবে আজকের উৎক্ষেপণ বাতিল বা বিলম্ব হলে ৬ এপ্রিল পর্যন্ত আরও কয়েকটি সুযোগ রয়েছে।  যদিও সপ্তাহের শেষের দিকে আবহাওয়া কিছুটা প্রতিকূল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে করোনায় সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু
মিরসরাইয়ে করোনায় সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিউল ইসলাম (৭৫) নামের এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার বাসিন্দা ছিলেন।সোমবার Read more

ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক
ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক

চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং ৫ নম্বর গাওলা ইউনিয়ন Read more

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। আর এর ফলে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন Read more

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল ইসলাম (৩৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ মে) নিজ বাড়িতে ধান ঝাড়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট Read more

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে: সিইসি
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে: সিইসি

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি Read more

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬‌ অজ্ঞাত মরদেহ আঞ্জুমান ম‌ফিদুলে হস্তান্তর
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬‌ অজ্ঞাত মরদেহ আঞ্জুমান ম‌ফিদুলে হস্তান্তর

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো জুরাইন কবরস্থানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন