সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।আজ বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে প্রতিহত করে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে।এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।সূত্র: গালফ নিউজএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!
দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

মাদারীপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই ব্যক্তির Read more

পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোলে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এবারের Read more

শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়ে নতুন এক যাত্রা শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে। Read more

একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো
একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো

২০ বছরের এক তরুণ। নাম ইমন মোড়ল। প্রতিদিনের মতোই সকালে কাজে এসেছিল কুতুবপুর বাজারের তার কর্মরত ফার্নিচার দোকানে। কেউ ভাবেনি, Read more

মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে রেকর্ড সংখ্যক পশু। জেলার ছয়টি উপজেলায় ৮১ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন