মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ মজুতদার মোয়াজ্জেম হোসেনকে (৪৫) আটক করা হয়েছে। আটক মোয়াজ্জেম ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফতেপুর গ্রামে মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বসতবাড়ি থেকে চারটি ব্যারেলে ভর্তি মোট ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অবৈধভাবে ডিজেল মজুত করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে তা সংরক্ষণ করছিলেন। উদ্ধারকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু
উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। বুধবার (২০ আগস্ট) দুপুরে সেতুটি উদ্বোধন করেন Read more

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জিহাদ নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিহাদ (১৬) পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির Read more

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে Read more

কালিয়াকৈরে চাপাইর ব্রিজের নিচ থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার
কালিয়াকৈরে চাপাইর ব্রিজের নিচ থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের নিচ থেকে আজ সোমবার সকালে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩০ ডিসেম্বর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন